Published by Subrata Halder, 10 June 2025, 07:29 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
১৯ শে জুন থেকে রাজ্যের স্নাতক স্তরের ভর্তির পোর্টাল খুলে যাবে, আজ রাজ্য বিধানসভায় একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । কলকাতা, ১০ জুন ( নিজস্ব প্রতিনিধি ) চলতি বছরে আগামী ১৯ জুন থেকে কলেজে ভর্তির প্রক্রিয়া চালু করতে আগ্রহী রাজ্য সরকার। বিধানসভায় এক অতিরিক্ত প্রশ্নের জবাবে একথা জানান উচ্চ শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, গত বছরেও ১৯ শে জুন থেকেই অনলাইন পোর্টাল মাধ্যমে কলেজে ভর্তির প্রক্রিয়া চালু করা হয় এবং তা জুলাই নাগাদ শেষ হয়। ওই সময়সীমা ধরেই এবারেও এগোচ্ছে উচ্চ শিক্ষা দফতর।

