Published By Subrata Halder, 15 June 2025, 09:21 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
ইজরায়েলি হামলা অব্যাহত থাকার আশঙ্কায় রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে মেট্রো স্টেশন ও মসজিদগুলিকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশ দিয়েছে ইরান।
ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বিবৃতিতে বলেছেন, আজ রাত থেকেই এসব স্থানগুলি সাধারণ জনগণের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে উন্মুক্ত থাকবে। বিশেষ করে বোমা হামলা থেকে রক্ষা পেতে। বোঝা যাচ্ছে ইরানি কর্তৃপক্ষ ইজরায়েলি হামলার আশঙ্কা করছে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি নিচ্ছে। জনগণের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা বাড়তে থাকায় সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে বলে মনে করা হচ্ছে। ইরান আগামী দিনে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে ইস
ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী।
সংবাদ সম্মেলনে আইডিএফ’র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, চ্যালেঞ্জিং দিন সামনে আসছে। তিনি বলেন ইজরায়েলি বিমান বাহিনীও এক মুহূর্তের জন্য হামলা থামাচ্ছে না ডেফরিন বলেন, এই মুহূর্তেও আমরা তেহরানে ডজনেরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছি। আমরা ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক সক্ষমতার ওপর আঘাত বাড়াচ্ছি, যাতে ঘরোয়া ফ্রন্টে ঝুঁকি কমানো যায়।
এই বিবৃতিতে স্পষ্ট হয়ে উঠেছে, পরিস্থিতি এখনো অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং সামনের দিনগুলোতে সংঘাত আরও গভীর হতে পারে।

