বিরাট রোহিত জুটির অভাব কি অনুভব করছে ভারতীয় দল ?

Published by Subrata Halder, 19 June 2025, 07:28 p.m.

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
শুক্রবার থেকে হেডিংলেতে শুরু ভারত ইংল্যান্ড প্রথম টেস্ট। ইংল্যান্ড আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে। ভারতীয় দল ম্যাচের দিন সকালে প্রথম একাদশ বাছতে পারে। রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ছাড়া এই টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ভারতীয় দল যে বিরাট রোহিতের অভাব অনুভব করছে তা মানছেন অধিনায়ক কেএল রাহুল।
রাহুল বলেন, গত এক দশক ধরে বিরাট এবং রোহিত ভারতীয় ক্রিকেটের স্তম্ভ। ওদের অভাব সত্যিই অনুভব করব। এই প্রথমবার আমি ওদের দু’জনকে ছাড়া মাঠে নামব। কারণ এখন পর্যন্ত রাহুল ৫০ টি টেস্ট খেলেছে। তার প্রত্যেকটায় বিরাট, রোহিত ছিল। তাই ড্রেসিংরুমে ঢুকতেই অদ্ভুত লাগছে। তবে ওদের সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে।
রোহিত ও কোহলি না থাকায় এ বার তরুণদের কাছে সুযোগ রয়েছে নিজেদের মেনে ধরার। সেটাই দেখতে চান রাহুল। তার কথায়, রোহিত ও কোহলি দেশকে নিজেদের সবটা দিয়েছে। ওরা ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। তবে এবার বাকিদের এগিয়ে আসতে হবে। ওদের এই সুযোগ কাজে লাগাতে হবে।
এদিকে সিরিজের নাম বদল নিয়ে বিতর্ক থামছে না। ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজজয়ী দল এতদিন পেত পাতৌদি ট্রফি। তা হঠাৎই পাল্টে ফেলা হয়েছে। নতুন নামকরণ হয়েছে, অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি। এই প্রসঙ্গে সচিন বলেন, পতৌদির ঐতিহ্য বাঁচিয়ে রাখা দরকার। ভারতীয় ক্রিকেটে পতৌদি পরিবারের অবদান অনস্বীকার্য। আমি তার পরিবারের সঙ্গে কথা বলেছি। জয় শাহ, বিসিসিআই, ইসিবি সকলের সঙ্গে কথা বলেছি। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়, পতৌদি মেডেল দেওয়া হবে সিরিজজয়ী অধিনায়ককে। তবে সিরিজের নামকরণের সিদ্ধান্ত পুরোপুরিভাবে দুই বোর্ডের। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছি পতৌদির ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে