বঙ্গবার্তা ব্যুরো,
ইসরায়েলের সঙ্গে আলোচনা স্থগিত থাকলেও গাজায় নতুন যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির জোরদার চেষ্টা করেছে মধ্যস্থতাকারীরা। এই দাবী করেছে হামাস। হামাসের এক শীর্ষ কর্তা এ তথ্য জানিয়েছেন।
তিনি এই নিয়ে সম্প্রতি কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। তিনি বনেন, মঙ্গলবার ইজরায়েল ও ইরানের ১২ দিনের যুদ্ধ বিরতির পর গাজা সমস্যার সমাধানে বড় অগ্রগতির আশা করছেন স্টিভ উইটকফ। তার দাবী, ইজরায়েল ও হামাসের মধ্যে খুব শীঘ্রই একটি চুক্তি হতে চলেছে।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার গাজাজুড়ে ইজরায়েলি হামলায় কমপক্ষে ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন ত্রাণ নিতে গিয়েছিলেন।
অন্যদিকে, ইজরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে, মঙ্গলবার বোমা হামলায় সাত সৈন্য নিহত হয়েছে, যে হামলার দায় স্বীকার করেছে হামাস।
ইরানের পারমানু কেন্দ্রগুলিতে মার্কিন বিমান হামলার কথা উল্লেখ করে বুধবার ট্রাম্প বলেন, গাজায় দারুণ অগ্রগতি হচ্ছে, আর সেটি এই হামলার কারণেই ঘটছে বলে তিনি মনে করছেন।
ট্রাম্পের দাবী, খুব ভালো কিছু খবর পাওয়া যাবে। স্টিভ উইটকফের সাথে কথা বলে ট্রাম্প বলেন, স্টিভ আমাকে বলেছেন যে গাজার সমস্যা মিটার বিষয়টিও আসন্ন।
ট্রাম্পের কথা বলার কিছুক্ষণ পরেই, হামাসের এক শীর্ষ কর্তা বলেন, মধ্যস্থতাকারীরা একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করছেন। তিনি বলেন, সংগঠনটি এখন পর্যন্ত নতুন কোনো প্রস্তাব পায়নি।
মে মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের মধ্যস্থতা চুক্তির প্রচেষ্টা থেমে গিয়েছিল, যখন উইটকফ বলেছিলেন হামাস ইজরায়েলের সমর্থনে ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাবে সম্পূর্ণ অগ্রহণযোগ্য সংশোধনী চেয়েছে, যেখানে অর্ধেক জীবিত ইজরায়েলি জিম্মি এবং যারা মারা গেছেন তাদের অর্ধেকের মরদেহ ফিরিয়ে দেওয়া হবে।
গত ১৮ মার্চ ইজরায়েল গাজায় তাদের সামরিক অভিযান ফের শুরু করে, যার ফলে দু মাসের যুদ্ধবিরতি ভঙ্গ হয়।
সেই সময় তারা দাবি করে, জিম্মিদের মুক্ত করার জন্য তারা হামাসের ওপর চাপ সৃষ্টি করতে চায়। ৫০ জন এখনো গাজায় রয়েছে, যাদের মধ্যে কমপক্ষে ২০ জন জীবিত বলেও তারা মনে করে।
মার্চের শুরুতে ইজরায়েল গাজায় মানবিক সহায়তা সরবরাহের ওপর সম্পূর্ণ অবরোধ আরোপ করে। মার্কিন মিত্রদের চাপ এবং পাঁচ লক্ষ মানুষ অনাহারের মুখোমুখি হচ্ছে বিশ্বব্যাপী বিশেষজ্ঞদের এমন সতর্কবার্তার ১১ সপ্তাহ পরে আংশিকভাবে তা শিথিল করা হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে গাজায় ইজরায়েলি হামলায় কমপক্ষে ৫৬ হাজার ১৫৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজায় যুদ্ধবিরতির জোরদার চেষ্টা চালাচ্ছে মধ্যস্থতাকারীরা, দাবী হামাসের:

