রেকর্ড রান করে ভারতের কিং গিল, শুরুতেই চাপে ইংল্যান্ড:

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর :

ছবি -বিসিসিআই ফেসবুক পেজ

দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম ইনিংস শেষ হল ৫৮৭ রানে। এই এজবাস্টনেই গত সফরে শতরান করেছিলেন জাডেজা।

আরও এক বার সেই সুযোগ ছিল তাঁর। ভাল খেলছিলেন। কিন্তু জশ টংয়ের বাউন্সার সামলাতে না পেরে ৮৯ রানের মাথায় আউট হন তিনি। ২০৩ রানের জুটি ভাঙল ভারতের। ৪১৪ রানে ষষ্ঠ উইকেট পড়ে ভারতের ।

আউট হওয়ার আগে আগে অবশ্য অধিনায়ক গিলের সঙ্গে ২০৩ রানের পার্টনারশিপ গড়েন। জাদেজার ৮৯ রানে সাজানো ছিল ১০টি চার ও একটি ছক্কা।

লাঞ্চের সময়ে গিল অপরাজিত ছিলেন ১৬৮ রানে। ইংল্যান্ডে আগের ছয় ইনিংসে গিলের গড় ছিল মাত্র ১৪.৬৬। কিন্তু দুটো টেস্টে দুটোতেই সেঞ্চুরি করে গিল বুঝিয়ে দিচ্ছেন তিনি দুর্দান্ত ছন্দে রয়েছেন। তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ প্রাক্তন ক্রিকেটাররাও।

এই এজবাস্টনেই ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১৪৯ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। এদিন কোহলির সেই বিরাট রেকর্ডকে টপকে যান গিল। তাছাড়াও অধিনায়ক হিসেবেও এই প্রথমবার দেড়শো রান করলেন গিল।

এজবাস্টনে ২৬৯ রান করলেন তিনি। ছাপিয়ে গেলেন কোহলিকেও। ত্রিশতরান হাতছাড়া হলেও কঠিন পরিস্থিতিতে তিনি যে ইনিংসটা খেললেন তা অনেক দিন মনে রাখবে ক্রিকেট প্রেমীরা।

৩০টি চার ও তিন ছক্কার ইনিংসে ভারত অধিনায়ক বুঝিয়ে দিয়েছেন, তিনি সামনে থেকে নেতৃত্ব দিতে ভালবাসেন।
২৫ বছর বয়সে, বিদেশের মাটিতে ভারত অধিনায়ক হিসেবে সর্বাধিক রানের রেকর্ডেও গিল নিজের নাম লিখিয়ে নিলেন। কিংবদন্তি সচিন তেন্ডুলকরকেও ছাপিয়ে গেলেন তিনি। ১৯৯৭ সালের শ্রীলঙ্কা সফরে সচিনের ২৯০ রানের রেকর্ডই ছিল এতদিন সর্বাধিক।ব্যাটিং করতে নেমে শুরুতেই তিন উইকেট হারায় ইংল্যান্ড।