গণধর্ষণের পর বন্ধ কসবার আইন কলেজ সোমবার খুলছে

বঙ্গবার্তা ব্যুরো


আগামী সপ্তাহে, সোমবার থেকে খুলে যাচ্ছে সাউথ কলকাতা ল কলেজ। আজ আলিপুর আদালতে কলেজের পক্ষে আইন জীবি সোমনাথ মুখার্জি বলেন গতকাল হাইকোর্ট ল কলেজ খোলার ক্ষেত্রে কিছু নিয়ম বেঁধে দিয়েছিল। আজ কসবা থানা সেই সমস্ত নিয়ম শৃঙ্খলা মেনে কলেজ কর্তৃপক্ষকে কলেজ খোলার অনুমতি দিয়েছে।
সেই সকল শর্ত মেনে সোমবার থেকে কলেজে স্বাভাবিক পঠন পাঠন চলবে। পরীক্ষা সংক্রান্ত প্রক্রিয়া চালু করা হবে।