অপারেশন সিঁদুর শুধু পাকিস্তান নয়, ভারত লড়েছে তিন দেশের বিরুদ্ধেঃ

স্টোরি ৬, ছবি- সোশ্যাল মিডিয়া থেকে স্ক্রিনশট

সীমান্তে একজন নয়, তিন প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতকে লড়তে হয়েছে বলে দাবি করেছেন ভারতের উপ-সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং। তিনি বলেন, প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান দৃশ্যমান হলেও নেপথ্যে থেকে চীন ও তুরস্ক তাদের সর্বতোভাবে সাহায্য করেছে।

সেনাবাহিনীর দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে তিনি বলেন, ধরা যাক, এই বছরের জানুয়ারি বা গত বছরের অক্টোবর-নভেম্বরের মধ্যে আমাদের যে সরঞ্জামগুলো পাওয়ার কথা ছিল, তা সময়মতো পৌঁছাতে পারেনি। ২২ শে এপ্রিলের ঘটনার পর আমি ড্রোন প্রস্তুতকারক কোম্পানিগুলোকে জিজ্ঞাসা করেছিলাম কত গুলি নির্ধারিত সময়ের মধ্যে সরঞ্জাম সরবরাহ করতে পারবে। সেই সময় অনেকেই হাত তুলেছিলেন। কিন্তু এক সপ্তাহ পরে যখন ফোন করি, তখন কিছু সুরাহা মেলেনি।

ভারতের শীর্ষ সামরিক কর্মকর্তা রাহুল আর সিংয়ের মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা।
মানব রচনা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড স্টাডিজ-এর সহকারী অধ্যাপক এবং পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ উপমন্য বসুর বসুর গবেষণার অন্যতম বিষয় হলো সাউথ এশিয়ান পলিটিক্স অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ।
তিনি বলেছেন, চীন যে পাকিস্তানকে সাহায্য করবে কারো অজানা নয়। ভারতের সঙ্গে চীনের যে টেরিটোরিয়াল কনফ্লিক্ট রয়েছে, সে কথা মাথায় রেখে তারা ভারতের সঙ্গে সরাসরি সংঘর্ষে না জড়িয়ে পাকিস্তানকে ব্যবহার করবে এটা স্বাভাবিক।

কারণ তারা জানে সীমান্ত অস্থিরতা তৈরি করতে প্রতিবেশী পাকিস্তানকে ব্যবহার করা সহজ। পাকিস্তানের সঙ্গে চীনের কৌশলগত সম্পর্ক রয়েছে। তবে তারা পাকিস্তানের মিত্র এমনটা ভাবার কিছু নেই। তারা আসলে নিজেদের স্বার্থের জন্য পাকিস্তানকে ব্যবহার করছে।

তুরস্কের ক্ষেত্রে সমীকরণ ভিন্ন। বসু বলেন, চীনের সঙ্গে ভারতের সম্পর্কে তিক্ততা থাকলেও, তুরস্কের সঙ্গে সরাসরি কোনো সমস্যা নেই। ইসলামিক দেশ হিসেবে নিজেদের অবস্থানের গুরুত্ব বোঝাতে তারা পাকিস্তানকে সমর্থন করেছে তারা।