বচসা থেকে বন্ধুকে পিটিয়ে খুন বেহালা সখেরবাজারেঃ

বঙ্গবার্তা ব্যুরো,

বেহালার সখের বাজারে বন্ধুকে ডেকে মদের আসরে নেশায় আচ্ছন্ন করে পিটিয়ে মারল বন্ধু।
পুলিশ সূত্রের খবর শনিবার রাতে তিন বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিল বাপি। রাতভর তারা মদ্যপান করেন। বেহালার সখেরবাজারের সুপারমার্কেটের সামনে বসার বেশ কিছু জায়গা রয়েছে। রবিবার ভোরে সেখানে বসেও মদ্যপান করেন তারা, প্রাথমিক ভাবে জানা গিয়েছে এমনটাই।

এ দিন সকাল সাড়ে ৬টার দিকে তাদের মধ্যে বচসা বাধে। এর পরেই তিন জন মিলে বাপিকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এই তিন জনের মধ্যে একজন ফোন করে তার বাবাকে ডাকেন। এরপর সেও বাপিকে মারধর করে বলে অভিযোগ। পুলিশ তদন্ত শুরু করেছে।