বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
দ্বিতীয় টেস্টে দুরন্ত জয় ভারতের।সিরিজে সমতা ফেরাল ভারত। দুরন্ত পারফরম্যান্স করলেন ভারতের বোলাররা।।
শেষদিনে ইংল্যান্ডের পরিত্রাতা হয়ে উঠতে পারত বৃষ্টি। সকাল থেকে এজবাস্টনে বৃষ্টি হচ্ছিল। কখনও ঝেঁপে, কখনও ইলশে গুঁড়ি বৃষ্টি হয়েই চলেছে। ফলে খেলা শুরু হওয়া নিয়ে সংশয় শুরু হয়।
দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল ৩ উইকেটে ৭৭। শেষ দিনের শুরুতেই প্রথম ধাক্কা দেন মহম্মদ সিরাজ। ২২তম ওভারে তিনি পরপর ফেরান জো রুট (২২) এবং বেন স্টোকসকে (০)। তবে এরপরেই ম্যাচের রং বদলে যায়।।
পঞ্চম ও শেষ দিনে ৫৩৬ রান করলে জিতবে ইংল্যান্ড, এই অবস্থায় ব্যাট করতে নেমে বেন স্টোকসরা থেমে গেলেন ২৭১ রানে। গুরুত্বপূর্ণ টেস্টে ভারতকে জয় এনে দিলেন ভারতের বোলাররা।
দ্বিতীয় ইনিংসে ৪২৭ রানে ইনিংস ডিক্লেয়ার করে গিল। এই ইনিংসে ভারত অধিনায়ক করেছেন ১৬১ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ইংল্যান্ডের সামনে তখন রানের পাহাড়। জয়ের জন্য স্টোকসদের প্রয়োজন ছিল ৬০৮ রান। কিন্তু ২৭১ রানেই থামে ইংল্যান্ড বাহিনী।
দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নেন সিরাজ।
এজবাস্টনে সুযোগ পেয়ে দুই ইনিংসে মোট ১০ উইকেট নিয়েছেন আকাশ। তিনি নতুন বলে উইকেট নিয়েছেন। আবার পুরনো বলেও ব্যাটারদের সমস্যায় ফেলেছেন। এজবাস্টনে জয়ে কৃতিত্ব যতটা না গিলের, ততটাই আকাশের। তিনি না থাকলে ভারত এই উইকেটে ২০ উইকেট নিতে পারত কি না সন্দেহ।
এজবাস্টনে ইংল্যান্ডের সবচেয়ে বড় ভরসা ছিলেন জো রুট। টেস্টে ১৩,০৮৭ রান ও ৩৬ শতরানের মালিককে বোকা বানিয়ে বোল্ড করেছেন আকাশদীপ।

