পশ্চিম মেদিনীপুরের বেলদায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যু

বঙ্গবার্তা ব্যুরো,

রাজ্যে পথ দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদার রানিসরাইয়ের ১৬ নম্বর জাতীয় সড়কে। পশ্চিম মেদিনীপুরের দীঘায় জগন্নাথ দেবের দর্শন করতে আসানসোল থেকে একটি গাড়িতে করে যাচ্ছিলেন ৩ জন।

পশ্চিম মেদিনীপুরের রানী সরাই এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডার ভেঙে উল্টো দিকের লেনে ঢুকে পড়ে।

সেই সময়ই উল্টো দিকের লেনে দ্রুত গতিতে আসা খড়্গপুর গামী একটি লরি ধাক্কা মারে। ধাক্কার গতি এতটাই জোরালো ছিল যে, প্রাইভেটকারটি পুরোপুরি দুমড়েমুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা স্থানীয় বেলদা থানায় খবর দেয়।

গ্যাস কাটার দিয়ে কেটে গাড়ি থেকে ড্রাইভারসহ চারজনকে উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর ১৬ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ জাতীয় সড়ক যানজট মুক্ত করে, গাড়ি চলাচল স্বাভাবিক হয়।