গাজায় নতুন করে ইজরায়েলি হামলা, মৃত অন্তত ৬১

বঙ্গবার্তা ব্যুরো,

গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল/ ছবি: সোশ্যাল মিডিয়া

গাজায় ইজরায়েলি বাহিনী ফের আক্রমণ শুরু করেছে। সেখানে ইজরায়েলি হামলায় নতুন করে কমপক্ষে ৬১ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ সতর্ক করে বলেছে যে, অবরুদ্ধ এই উপত্যকায় শিশুদের মধ্যে অপুষ্টির হার বেড়ছে।

মঙ্গলবার উত্তর গাজার শাতি শরণার্থী শিবিরে ইজরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৩ জন মৃত এবং অনেক মানুষ আহত হয়েছে বলে হাসপাতাল সূত্রের খাবার।

দক্ষিণ গাজায় বিতর্কিত ইজরায়েলি এবং যুক্তরাষ্ট্ সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত রাফার উত্তরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে কমপক্ষে দুজন মহিলার মৃত্যু হয়েছে, আহত ৩০। ইজরায়েলি বাহিনী ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের নির্বিচারে গুলি করে হত্যা করছে।

জাতিসংঘ জানাচ্ছে , মে মাসের শেষের দিকে যখন জিএইচএফ কাজ শুরু করে তখন থেকে গাজায় ত্রাণ নিতে গিয়ে কমপক্ষে ৮৭৫ জনের মৃত্যু হয়েছে।

ইজরায়েলি সেনাবাহিনী উত্তর গাজার ১৬টি এলাকায় বসবাসকারী ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির আদেশ জারি করেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে জাবালিয়া। বিধ্বস্ত ওই শহরের বাসিন্দারা ভয় ও আতঙ্কে শহর ছেড়ে পালাচ্ছে।
লোকজন তাদের গাড়ি এবং গাধা ব্যবহার করে এলাকা খালি করছে। সবাই অজানার দিকে এগিয়ে যাচ্ছে; তারা জানে না কোথায় যাবে। যাতায়াতের জন্য জ্বালানি না থাকায় তাদের এক স্থান থেকে অন্যান্য যেতেও সমস্যাও হচ্ছে। তাই পরিস্থিতি খুবই বিশৃঙ্খল। এখানে বসবাসকারী সবাই আতঙ্কে।