আগামী বছর ইংল্যান্ডে যাবে টিম ইন্ডিয়া, সূচি ঘোষণা বিসিসিআইয়ের

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

বর্তমানে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলছে ভারতীয় দল। আগামী বছর ফের ইংল্যান্ড সফরে যাবে ভারত। ২০২৬ সালে ইংল্যান্ডের মাটিতে সীমিত ওভারের সিরিজ খেলবে ভারতীয় দল। বৃহস্পতিবার বিসিসিআইয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আগামী বছর ভারতীয় পুরুষ এবং মহিলা ক্রিকেট দল ইংল্যান্ড সফরে গিয়ে টি২০ এবং একদিনের সিরিজ খেলবে।

এই বিষয়ে বিস্তারিত তথ্য বোর্ডের পক্ষ থেকে এদিন জানানো হয়েছে। বর্তমানে টি-২০ এবং টেস্ট থেকে অবসর নিচের বিরাট কোহলি রোহিত শর্মা তবে তারা একদিনের সিরিজ খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই পরিস্থিতিতে আগামী বছর ইংল্যান্ডের মাটিতে ফের একবার বিরাট রোহিত কে খেলতে দেখা যেতে পারে।

পরের বছর ইংল্যান্ডে পাঁচটি টি-২০ এবং তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলবে ভারত। ভারতের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অংশ নেবে নিউজিল্যান্ড। এরপরেই রয়েছে ভারতের সীমিত ওভারের টেস্ট সিরিজ।

ভারতীয় বোর্ডের সূচি অনুযায়ী, ১ জুলাই ডারহামে প্রথম টি২০ ম্যাচটি হবে। পরের ম্যাচগুলি যথাক্রমে ৪ জুলাই (ম্যাঞ্চেস্টার), ৭ জুলাই (নটিংহাম), ৯ জুলাই (ব্রিস্টল) এবং ১১ জুলাই (সাদাম্পটন)। শুধু দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে। বাকি সব টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে রাত ১১টা থেকে। মহিলারা তিনটি টি২০ এবং একটি টেস্ট ম্যাচ খেলবে। তিনটি টি-২০ যথাক্রমে ২৮ মে (চেমসফোর্ড), ৩০ মে (ব্রিস্টল) এবং ২ জুন (টনটন)। একমাত্র টেস্টটি শুরু ১০ জুলাই। লর্ডসে হবে সেই ম্যাচ।