বঙ্গবার্তা ব্যুরো সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
কলকাতা লিগে এর আগে মোহনবাগানকে হারিয়েছিল পুলিশ এসি। এ বার তারা হারিয়ে দিল ইস্টবেঙ্গলকেও।পুলিশ এসি’র কড়া চ্যালেঞ্জের মুখে পড়ল মশাল বাহিনী। ০-২ গোলে পরাস্ত হয়ে কলকাতা লিগে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করল ইস্টবেঙ্গল। ১১ মিনিটে পেনাল্টি থেকে তাঁর গোলেই এগিয়ে যায় পুলিশ। এরপর দুই দল কিছু সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি।
দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল নিজেদের ছন্দে ফিরে ম্যাচ বার করে নেবে বলেই মনে করা হয়েছিল। কিন্তু হয় উল্টোটাই। ম্যাচে ফিরতে হলে দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলকে খোলস ছেড়ে বের হতেই হত। কিন্তু হয় উলটোটা। পুলিশ আরও জাঁকিয়ে বসে ম্যাচে। বিপক্ষ দলে থাকা ফয়জল আলি, সুরজিৎ শীলেরা একের পর এক ইস্টবেঙ্গলের আক্রমণ রুখে দেন।
গোল করা দূর, উল্টে ৭৫ মিনিটে দ্বিতীয় গোল খেয়ে যায় ইস্টবেঙ্গল। গোল করেন মৃন্ময় মহাপাত্র। বাকি ১৫ মিনিটে ইস্টবেঙ্গল ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করলেও গোল করতে পারল না। ফলে ০-২ গোলে হেরেই মাঠ ছারতে হল লাল হলুদ ব্রিগেডকে।
লাল-হলুদ ফুটবলাররা যখন আক্রমণ শানিয়েছেন, তখন বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে পুলিশের খেলোয়াড়রা পায়ের জঙ্গল বাড়িয়ে দেয় নিজেদের পেনাল্টি বক্সের সামনে। পুলিশের ব্যারিকেড ভাঙতে হলে যে কৌশল, বুদ্ধিমত্তা এবং দক্ষতার প্রযোজন হত, তার ছিঁটেফোটাও দেখা যায়নি ডেভিডদের মধ্যে। এদিন জেতার ফলে পয়েন্ট তালিকায় পুলিশ পৌঁছে গেল শীর্ষে। যদিও এখনও একাধিক ম্যাচ রয়েছে। অনেক উত্থান পতন রয়েছে।

