টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় উপরে উঠল ভারত

বঙ্গবার্তা ব্যুরো,সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

বঙ্গবার্তা ব্যুরো- ভারত এবং ইংল্যান্ড, দুটো দলের কাছেই এটা পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজ ছিল। দুই দলই দুটো করে ম্যাচ জিতেছে। ভারতীয় দল এখন রয়েছে তিন নম্বরে। ওভালে জিতে ১২ পয়েন্ট পেয়েছে ভারত। এই টেস্টের আগে তিনে ছিল ইংল্যান্ড। তারা নেমে গিয়েছে চারে।ওয়েস্ট ইন্ডিজকে তিনটে টেস্টেই হারানোর কারণে শীর্ষে অস্ট্রেলিয়া। তাদের ৩৬ পয়েন্ট। পয়েন্ট শতাংশ ১০০। দ্বিতীয় শ্রীলঙ্কা। তাদের পয়েন্ট শতাংশ ৬৬.৬৭।

নিজের কেরিয়ারের সেরা র্যা্ঙ্কিংয়ে উঠলেন মহম্মদ সিরাজ। টেস্টে বোলারদের র্যা ঙ্কিংয়ে ১৫তম স্থানে উঠে এলেন তিনি।এতদিন পর্যন্ত তাঁর সেরা ব়্যাঙ্কিং ছিল ১৬। গত বছর জানুয়ারিতে এই জায়গায় পৌঁছন সিরাজ। বোলারদের ব়্যাঙ্কিংয়ে একনম্বরে জসপ্রীত বুমরা। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচের মধ্যে তিন টেস্ট খেললেও ৮৮৯ পয়েন্ট নিয়ে একনম্বরে তারকা পেসার।

ওভাল টেস্টের আগে টেস্ট ব্যাটারদের র্যােঙ্কিংয়ে নবম স্থানে ছিলেন গিল। তবে শেষ টেস্টে দুই ইনিংসে ২১ ও ১১ রান করেন। যার ফলে র্যালঙ্কিংয়ে চার ধাপ নেমে গিল বর্তমানে আছেন ১৩তম স্থানে। তাঁর রেটিং ৭২৫। ইংল্যান্ড সিরিজে পাঁচ টেস্টে তাঁর রান সংখ্যা ৭৫৪। গড় ৮৩.৭৮। যার মধ্যে আছে চারটে সেঞ্চুরি। সর্বোচ্চ রান ২৬৯।
ওভাল টেস্টের শেষ দিন ছিল টান টান উত্তেজনা। ভারত-ইংল্যান্ড দু’দলেরই জয়ের সুযোগ ছিল। জয় ছিনিয়ে নিতে প্রতিটি বল পরিকল্পনা মতো করছিলেন মহম্মদ সিরাজ। সেই মতো ফিল্ডারদের নির্দেশ দিচ্ছিলেন অধিনায়ক গিল। একটি ক্ষেত্রে দু’জনের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হয়ে যায়।