বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
ইংল্যান্ড সফরের আগে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন বিরাট, রোহিত। মনে করা হয়েছিল, এ বার অন্তত সুযোগ মিলবে অভিমন্যু ইশ্বরণের। তা আর হয়নি।অভিমন্যুর হয়ে ব্যাট ধরলেন ভারতীয় ক্রিকেটের আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
রবিবার একটি অনুষ্ঠানে বাংলার ব্যাটার অভিমন্যুকে নিয়ে সৌরভ বলেন, ‘ওর অবশ্যই সুযোগ পাওয়া উচিত। টিমে অনেকজন ভালো প্লেয়ার থাকলে সুযোগ পেয়ে ওঠে না। আমি এখনও মনে করি একটা ব্যাটিং স্লট খালি আছে। তিন নম্বর জায়গা খালি। সুযোগ পেলে যেন বাকিদের মতো লম্বা রান পায়। এর জন্য ওকে আরও কিছুটা অপেক্ষা করতে হবে। সঙ্গে তিনি আরও যোগ করেন, ‘আমি মনে করি, ভারতীয় ক্রিকেট দলে তিন নম্বর জায়গাটা এখনও খালি রয়েছে।

রাহুল, জয়সওয়াল, গিল, পন্থ, জাদেজা এবং সুন্দর রয়েছে। ফলে তিন নম্বর জায়গাটা এখনও খালিই রয়েছে। আশা করছি, খুব তাড়াতাড়িই ও সুযোগ পাবে।
২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য স্ট্যান্ডবাই হিসেবে ডাক পান অভিমন্যু। এরপর ২০২২ সালে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য প্রথমবার টিম ইন্ডিয়া স্কোয়াডে রাখা হয় তাঁকে।
বিরাট-রোহিতের অবসরের ইস্যুতে প্রশ্ন করা হয়েছিল। যা শুনে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘দেখুন আমি এই বিষয়ে অবগত নই, ফলে মন্তব্য করতে পারছি না।’ তবে সৌরভ জোর দিয়ে বলেন যে, বিরাট-রোহিতের কেরিয়ার দীর্ঘায়িত হওয়ার ক্ষেত্রে পারফরম্যান্সই নির্ধারক ফ্যাক্টর হওয়া উচিত

