বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- সমাজ মাধ্যম
সচিন তেন্ডুলকরের পরিবারে নতুন সদস্যার আগমন হয়েছে। বুধবার ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাগ্দান হয়েছে অর্জুন ও সানিয়ার। উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যেরা। বাগ্দানের আগে সেই খবর কেউ পায়নি।
অর্জুনের বিয়ের আগে বাড়িতে পুজো করেছেন সচিন। সমাজমাধ্যমে সেই পুজোর ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, নিজে হাতে পুজো করছেন সচিন। রয়েছেন তাঁর স্ত্রী অঞ্জলি ও কন্যা সারা। পরিবারের বাকিরাও সেখানে রয়েছেন। তাঁদের সঙ্গেই দেখা যায় সানিয়াকে। সারার সঙ্গে ছবি তোলেন তিনি। সেই ছবি পোস্ট করে ক্যাপশনে সারা লেখেন, “আমার সারা জীবনের বন্ধু।
ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকারের ছেলে অর্জুন তেন্ডুলকার সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন মুম্বইয়ের সানিয়া চান্দোক নামে একজমের সাথে। এই বাগদান অনুষ্ঠানে উভয় পক্ষের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
রবি ঘাই তাঁর তীক্ষ্ণ ব্যবসায়িক বুদ্ধিমত্তার জন্য মুম্বইয়ের ব্যবসায়ী সমাজে রীতিমতো সেলিব্রেটেড৷ রবির বিরাট সম্পত্তির পিছনে অন্যতম কারণ মেরিন ড্রাইভের ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড, দ্য ব্রুকলিন ক্রিমারির মতো আইকনিক ব্র্যান্ড।
২৫ বছর বয়সি বাঁ হাতি পেসার ও ব্যাটার অর্জুন ঘরোয়া ক্রিকেটে গত কয়েক মরসুম ধরে গোয়ার হয়ে খেলছেন। তিনি আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলেছেন। তবে আইপিএল-এ বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি অর্জুন। তিনি খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি।

