ভোট কোন নিয়মে ধন্দে রয়েছেন বিসিসিআই কর্তারা

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

আগামী মাসেই বোর্ডের এজিএম হবে। কিন্তু ভোটের নিয়ম নির্ধারিত হয়নি। ক্রীড়া আইন অনুসারে কি ভোট হবে? বিসিসিআইতে এটাই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপাতত লোধা আইন অনুযায়ী নির্বাচন করার দিকে ঝুঁকে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে ক্রীড়া মন্ত্রকের সঙ্গেও কথা বলে যাচ্ছেন বোর্ড কর্তারা। যদি মন্ত্রকের থেকে সবুজ সংকেত পেয়ে যায় বোর্ড, তা হলে লোধা আইনেই অনুসারেই ভোট করতে পারে। বোর্ড সিদ্ধান্ত নিলে সেই নিয়মে ভোট হবে রাজ্য সংস্থাতেও।

আসলে ক্রীড়া বিল আইনে পরিণত হলেও নিয়ম কী হবে, সেটা এখনও চূড়ান্ত হয়নি। তার মধ্যেই ক্রীড়ামন্ত্রকের এক সূত্র মারফত জানা গেল, সেপ্টেম্বরের মধ্যে বোর্ড নির্বাচন চাইছে তারা। মন্ত্রক চায় সেপ্টেম্বরের মধ্যে নিয়ম নির্দিষ্ট হয়ে গেলে ক্রীড়া আইন অনুযায়ীই নির্বাচন করুক বোর্ড। একান্ত তা না হলে আপাতত লোধা আইনে নির্বাচন করা যেতে পারে।

এদিকে বিসিসিআই চাইছে, জাতীয় দলের খেলা তারকারাও খেলুন দলীপ ট্রফিতে। বিসিসিআইয়ের তরফে ডিরেক্টর অফ জেনারেল অপারেশনস আবে কুরুভিল্লা রাজ্য ক্রিকেট সংস্থা এবং জোনাল কো অর্ডিনেটরদের চিঠি লিখে জানিয়েছেন, দলীপ ট্রফির ঐতিহ্য এবং সম্মানের কথা মাথায় রেখে সম্ভাব্য সেরা দল খেলানো উচিত সব সংস্থারই। জাতীয় দলের যে তারকারা উপলব্ধ, তাঁদের প্রত্যেককে দলে নিতে হবে। এর আগে রঞ্জিতেও একই নিয়ম বলবত হয়েছিল।