পূর্ব বর্ধমানে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বঙ্গবার্তা ব্যুরো,

বর্ধমান বয়েজ স্কুলের মাঠে পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ ১৪ টি জেলার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমানের কয়েকজনের হাতে পাট্টার কাগজ তুলে দেন। দুই জেলার আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন। সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প গুলির দ্রুত রূপায়ণ ও পাড়ায় সমাধানের বিষয়ে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তাকে ও তার সরকার ও বাংলাকে বদনাম করার অপচেষ্টা করছে বিজেপি। কিন্তু তিনি সরকারের কোষাগার থেকে এক টাকাও নেন না। তার ছবি আঁকা, গানের সুর দেওয়া এই সব থেকে যে আয় হয় তা দিয়ে তিনি জীবন চালান। তিনি কোন হোটেলে থাকলে তার বিল ও নিজে খরচ করেন।

মুখ্যমন্ত্রীর অভিযোগ তাকে দুর্নাম করুন ক্ষতি নেই, কিন্তু বাংলা বা বাঙালির ক্ষতি হবে এমন কাজ যারা করবে তাদের তিনি ছেড়ে দেবেন না। এর জন্য তিনি নিজের জীবন দিতে পর্যন্ত দ্বিধা করবেন না।

মুখ্যমন্ত্রী এদিন বর্ধমানে হস্তশিল্প বিপণি থেকে কাপড় ও গহনা কেনেন, যা তিনি পুজোয় উপহার দিতে থাকেন। এদিন তার যাত্রা পথে অনেক জায়গায় দলের নেতা কর্মীরা মুখ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তবে জন সভায় প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগে তার হস্তক্ষেপ চেয়ে পোস্টার ও চোখে পড়েছে।