ছবি সোশ্যাল মিডিয়া
বেগুন খেতে অনেকেই পছন্দ করেন আবার অনেকে করেন না।কেউ কেউ বলেন বেগুন খেলে এলার্জি হয়, তবে যাদের বেগুনে এলার্জি হয় তারা এই বেগুন এড়িয়ে যেতে পারেন । বেগুনের বিভিন্ন পদ তো খেয়েছেন? কিন্তু কোন সময় বেগুনের কোপ্তাকারী কি তৈরি করেছেন। আজ বঙ্গবার্তার রান্নাঘরে নিরামিষ বেগুনের কোপতা কারি কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপি দেওয়া হলো।
কী কী উপকরণ লাগবেঃ
২টো বড় সাইজের বেগুন
২চামচ আদা কুচি
২টো কাঁচা লঙ্কা
এক মুঠো ধনেপাতা
স্বাদ মতোন লবণ
আধ চামচ গরম মশলার গুঁড়ো
৩ চামচ আধ গুঁড়ো চিনেবাদাম
আধ চামচ হলুদ গুঁড়ো
৩টেবিল চামচ বেসন

১চামচ গোটা জিরে
১টা শুকনো লঙ্কা
১চামচ জিরের গুঁড়ো
১চামচ ধনের গুঁড়ো
আধ চামচ হলুদ গুঁড়ো
আধ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
২চামচ আদা ও লঙ্কার পেস্ট
২টো টমেটো
৪টে কাজুবাদাম
আধা চামচ চিনি
১চামচ কসুরি মেথি
রান্নার তেল

তৈরি করার পদ্ধতিঃ
২টো বড় সাইজের বেগুন গ্রেট করুন ও খোসাটা ফেলে দিন। গ্রেট করা বেগুনে কুচানো আদা ও কাঁচা লঙ্কা, কুচানো ধনেপাতা, স্বাদ মতোন লবণ, গরম মশলার গুঁড়ো, আধ গুঁড়ো চিনেবাদাম, হলুদ গুঁড়ো, ৩টেবিল চামচ বেসন দিয়ে ভালো করে মাখুন। এবার কোপতার আকারে ভাজূণ, এবার ফোড়নে আস্ত জিরে, ও শুকনো আস্ত লঙ্কা ভাজুন। সামান্য জলে ১চামচ জিরের গুঁড়ো, ১চামচ ধনের গুঁড়ো,হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুলে নিয়ে দিয়ে দিন। ভাজতে থাকুন, ২চামচ আদা ও লঙ্কার পেস্ট, টমেটোর পেস্ট দিন ও ক্রমশ ভাজুন
মশলার থেকে তেল আলাদা হলে, কাজুবাদাম পেস্ট দিন আরো ২মিনিট ভাজুন। এবার কোপতা গুলো দিন। ২গ্লাস গরম জল ও স্বাদ মতোন লবণ দিয়ে কম আঁচে ঢেকে রান্না করুন। সবশেষে, গরম মশলার গুঁড়ো, চিনি ও কসুরি মেথি দিন।
ব্যাস তৈরি বেগুনের কোপতা কারি , ভাত বা পোলাওয়ের সাথে গরমগরম পরিবেশন করুন।
রেসিপি – মৌটুসী দাস

