বঙ্গবার্তা ব্যুরো , সন্দীপ সুর
ছবি সোশ্যাল মিডিয়া
কোহলি, রোহিত, টেস্ট , টি২০ থেকে অবসর নিয়েছেন। এবার কি মহম্মদ শামির পালা। অবসর নিয়ে সুর চড়ালেন মহম্মদ শামি। একটি সাক্ষাতকারে শামি বলেছেন, “ আমাকে নিয়ে কারোওর যদি সমস্যা থাকে সেটা আমাকে বলুক। মনে হয় আমি অবসর নিলেই তাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। আমি কার জীবনে বাধা হয়েছি যে তারা আমার অবসর কামনা করে?”
একইসঙ্গে শামি বলেন, ২০২৩ সালে মনে হয়েছিল বিশ্বকাপ জিতব। তবে একটা ভয়ও ছিল। কারণ আমরা একটানা ম্যাচ জিতছিলাম। আর সেটা নকআউট ছিল। একটু ভয় ছিল আমাদের মনে। কিন্তু ফ্যানদের বিশ্বাস আমাদের মোটিভেট করে। এই স্বপ্ন পূরণ হতেই পারত। তবে হয়ত আমার ভাগ্যে ছিল না।’
এশিয়া কাপের পরই ঘরের মাঠে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ। তার আগে হবে দলীপ ট্রফি। সেখানেই নিজেকে প্রমাণ করতে সকলের অলক্ষ্যে শুরু করে দিয়েছেন প্রস্তুতি। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও চলছে শামির প্রস্তুতি।
আসন্ন দলীপ ট্রফিতে কামব্যাক করলেন শামি। নর্থ জোনের বিরুদ্ধে বোলিং করবে ইষ্ট জোন । অভিমন্যূ ঈশ্বরণ খেলছেন না, অধিনায়কত্ব করবেন রিয়ান পরাগ । বাংলা থেকে তিনজন মহাম্মদ সামি, সূরজ সিন্ধু জসওয়াল ও মুকেশ কুমার খেলছেন ।
এশিয়া কাপের দলে তাঁকে রাখেননি নির্বাচকরা। জাতীয় দলের হয়ে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছিলেন শামি। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটপ্রাপক ছিলেন তিনি।
ভারতীয় দলে তিনি ফিরবেন কিনা তা নিয়ে নানান গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। তিনি কী অবসরে চলে যাওয়ার পথে এমন কথাও বলতে শুরু করেছেন অনেকে। কিন্তু শামি লড়াই ছাড়ছেন না।
‘আমি এখন ভাল আছি। গত দু’মাস ধরে আমি ট্রেনিংয়ের মধ্যে আছি। দক্ষতা বাড়িয়েছি। ওজন কমিয়েছি। কর্মক্ষমতা আরও বাড়িয়েছি। এবার রেজাল্টের অপেক্ষায়। আমি লম্বা স্পেলে বল করতে চাই। আমি ব্যাটিং এবং ফিল্ডিংও প্র্যাকটিস করেছি।

