বঙ্গবার্তা ব্যুরো , সন্দীপ সুর
ছবি সোশ্যাল মিডিয়া
আগামী আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলাই মূল লক্ষ্য ডায়মন্ডের। সেই লক্ষ্যে শক্তিশালী দল গঠন করেছে ময়দানের নতুন শক্তি। ভিসা সমস্যার জন্য ভারতে আসতে দেরী হয়েছিল তাদের দুই বিদেশি ব্রাইট এবং সানডে-র। অবশেষে দুই বিদেশি দলের সঙ্গে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্রাইট বলেন, ইস্টবেঙ্গলের প্রতি আমি কৃতজ্ঞ, আমাকে ভারতে প্রতিষ্ঠা দেওয়ার জন্য। অতীত ভুলে আমি সামনে তাকাতে চাই। ডায়মন্ড হারবার এফসির জার্সিতে ভালো খেলাই লক্ষ্য।
কলকাতা লিগে জয় পেল মহমেডান। বৃহস্পতিবার এরিয়ানের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেল সাদা কালো ব্রিগেড। এরিয়ানের বিরুদ্ধে শুরু থেকে আক্রমনের ধারা বজায় রাখে মহমেডান। কিন্তু গোলের দেখা পায়নি। প্রথম ৪৫ মিনিট শেষে খেলার ফল ছিল ০-০।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে সাদা কালো ব্রিগেড আরও বেশি আক্রমণ করতে থাকে। অবশেষে ৬৫মিনিটে সাদা কালো দলের হয়ে এক মাত্র গোলটি করলেন সজল বাগ ,আগামী আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলাই মূল লক্ষ্য ডায়মন্ডের। সেই লক্ষ্যে শক্তিশালী দল গঠন করেছে ময়দানের নতুন শক্তি। ভিসা সমস্যার জন্য ভারতে আসতে দেরী হয়েছিল তাদের দুই বিদেশি ব্রাইট এবং সানডে-র। অবশেষে দুই বিদেশি দলের সঙ্গে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্রাইট বলেন, ইস্টবেঙ্গলের প্রতি আমি কৃতজ্ঞ, আমাকে ভারতে প্রতিষ্ঠা দেওয়ার জন্য। অতীত ভুলে আমি সামনে তাকাতে চাই। ডায়মন্ড হারবার এফসির জার্সিতে ভালো খেলাই লক্ষ্য।
কলকাতা লিগে জয় পেল মহমেডান। বৃহস্পতিবার এরিয়ানের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেল সাদা কালো ব্রিগেড। এরিয়ানের বিরুদ্ধে শুরু থেকে আক্রমনের ধারা বজায় রাখে মহমেডান। কিন্তু গোলের দেখা পায়নি। প্রথম ৪৫ মিনিট শেষে খেলার ফল ছিল ০-০। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকে সাদা কালো ব্রিগেড আরও বেশি আক্রমণ করতে থাকে। অবশেষে ৬৫মিনিটে সাদা কালো দলের হয়ে এক মাত্র গোলটি করলেন সজল বাগ

