আইএসএল নিয়ে আশার আলো, এএফসির চিঠি ফেডারেশনকে

বঙ্গবার্তা ব্যুরো , সন্দীপ সুর

ছবি সোশ্যাল মিডিয়া

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে।এর মধ্যে আপাতত বিচ্ছেদ! ঘটনা সেই রকমই। আইএসএল নতুন কমার্সিয়াল পার্টনারের জন্য নতুন করে টেন্ডার ডাকবে ফেডারেশন, তবে চুক্তি অনুযায়ী কিস্তির ১২. ৫ কোটি টাকা তার আগেই দিয়ে দিতে হবে এফএসডিএলের কে। সত্ত্বও ছেড়ে দিতে রাজি। উভয় পক্ষের বৈঠকের পর FSDL মেনেও নিয়েছে। সুপার কাপ দিয়েই শুরু হবে মরসুম। আইএসএল হতে পারে ডিসেম্বর মাসে। আগামী সোমবার এই মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট।

একইসঙ্গে এফএসডিএলের ঘণিষ্ঠ সূত্র জানিয়েছে, ভারতীয় ফুটবলের ভালর স্বার্থে, তাদের বানিজ্যিক ক্ষতির কথা মাথায় না রেখে তারা সমস্ত পুরোন স্বত্ত্ব ছেড়ে দিয়ে এআইএফএফকে এনওসি দিচ্ছে নতুন গ্লোবাল টেন্ডার আহ্বান করতে। পুরোন এমআরএর শর্ত অনুযায়ী তারা ইতিমধ্যেই জুলাই থেকে সেপ্টেম্বরের কোয়ার্টারলি ফি ১২.‌৫ কোটি টাকা ভারতীয় ফুটবল ফেডারেশনকে দিয়েছে ১৮ আগস্ট। এখন নতুন পরিস্থিতিতেও তারা ফেডারেশনকে অক্টোবর থেকে ডিসেম্বরের মেয়াদের চুক্তির শেষ কিস্তির ১২.‌৫ কোটি টাকা অগ্রিম হিসেবে দিতে রাজি।

এদিকে ফিফার পর এএফসি’র পত্রবোমা ফেডারেশনকে। এএফসির জেনারেল সেক্রেটারি দাতুক সেরি উইন্ডসর জন এআইএফএফের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণকে একটি চিঠি লেখেন। এএফসির চিঠিতে লেখা হয়েছে,, ‘ভারতের শীর্ষ-স্তরের লিগের অনির্দিষ্টকালের জন্য স্থগিত। যা গভীর উদ্বেগজনক। এর ফলে ক্লাবগুলির কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমনকী বেতনও বিলম্বিত হচ্ছে। এটি ঘরোয়া ও মহাদেশীয় ফুটবলের স্থিতিশীলতার জন্য আশঙ্কার।

আর মাত্র কয়েকদিন পরেই শুরু হতে চলেছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর খেলা। কিন্তু চলতি মরশুমে আইএসএল কবে থেকে শুরু হবে, তা নিয়ে এখনও পরিষ্কার কোনও তথ্য নেই। সেই কারণে এএফসি জানতে চেয়েছে, আগামী মরশুমে ভারত থেকে কি কোনও ক্লাব এএফসি’র প্রতিযোগিতায় অংশ নিতে পারবে?