মুখ্যমন্ত্রী শুভেন্দুই, রাজ্য শাসনে বিজেপি

বঙ্গবার্তা নিউজ ডেস্ক, কলকাতা:

ছবি -সমাজ মাধ্যম

Published by -Jyotirmay Dutta: Posted MAY 09.05.2026 at 01;48 Am

জল্পনা ও কল্পনার অবসান মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই বিজয়ী বিধায়কদের সঙ্গে বৈঠক শেষে দলনেতা হিসেবে তার নাম ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব মিলিয়ে আটটি নামের প্রস্তাব দেওয়া হয়েছিল, সব প্রস্তাবেই একটি নাম ছিল- শুভেন্দু অধিকারী। দ্বিতীয় প্রস্তাবের জন্য পর্যাপ্ত সময়ও দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কিন্তু দ্বিতীয় প্রস্তাবে অন্য কোনো নাম আসেনি। এরপরই বিজয়ী সব বিধায়কদের সামনে পশ্চিমবঙ্গের পরিষদীয় দলনেতার নাম ঘোষণা করা হয়।

আজ শনিবার সকাল ১১টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নতুন সরকার শপথ নেবে।

একাধিক নাম নিয়েও আলোচনা হলেও দৌড়ে এগিয়ে ছিলেন শুভেন্দু, তাকে নিয়ে কোনো দ্বিমত ছিল না। অনেকের মতে, পরপর দু’বার মমতা ব্যানার্জীকে হারিয়েছিলেন তিনি। দ্বিতীয়বার মমতার নিজ আসন ভবানীপুরেই জয়লাভ করেন শুভেন্দু।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আর এস এস) ছাড়া বিজেপি হয় না। সেই আরএসএসের পছন্দ ছিলেন শুভেন্দু অধিকারী। আর তার নামেই সিলমোহর দিল দিল্লী বিজেপি। আর মাত্র কয়েক ঘণ্টা তারপর শপথ নেবেন শুভেন্দু অধিকারী , মা মাটি মানুষের পরাজয়, বিজেপির বিপুল জয়।