শ্বাসনালীতে জটিল সংক্রমণ, হাসপাতালেই থাকতে হবে খ্রিস্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে

বঙ্গবার্তা ব্যুরো,
অসুস্থ হয়ে দিন চারেক আগে হাসপাতালে ভর্তি হলেও একাধিক জটিল সমস্যা থাকায় আরও দীর্ঘ সময় হাসপাতালেই কাটাতে হতে পারে ৮৮ বছরের পোপ ফ্রান্সিসকে। তাঁর শ্বাসনালীতে পলিমাইক্রোবিয়াল ইনফেকশন ধরা পড়ায় হাসপাতালে চিকিৎসা পদ্ধতি পরিবর্তন করা হবে বলে ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয়েছে।দীর্ঘদিন ধরে তিনি ফুসফুস সংক্রান্ত বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন পোপ।পরীক্ষার ফলাফলে দেখা গেছে, গির্জার ইতিহাসের সবচেয়ে বয়স্ক পোপদের মধ্যে একজন হিসেবে তিনি জটিল চিকিৎসা পদ্ধতির মধ্যে আছেন।


মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ অনুসারে, পলিমাইক্রোবিয়াল ইনফেকশন হল তীব্র এবং দীর্ঘস্থায়ী রোগ, যা ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং পরজীবীর সংমিশ্রণে হতে পারে।যদিও সোমবার ভ্যাটিকান নিশ্চিত করেছে যে পোপের ক্লিনিকাল অবস্থা স্থিতিশীল রয়েছে তার জ্বর নেই এবং তিনি তার নির্ধারিত চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। ভ্যাটিকানের বাইরে উপাসকরা পোপের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
২০২৩ সালের মার্চ মাসে ব্রঙ্কাইটিসের চিকিৎসায় হাসপাতালে ৩ রাত কাটাতে হয়েছিল পোপকে। সে বছর ডিসেম্বরে অসুস্থতার কারণেই তার নির্ধারিত কপ২৪ জলবায়ু সম্মেলনের জন্য সংযুক্ত আরব আমিরশাহী সফর বাতিল করতে
হয়েছিল