পীযূষ চক্রবর্তী,
হাওড়া বেলগাছিয়ায় ধস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বাধার মুখে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বিজেপি বিধায়ক দলীয় নেতৃত্বের সঙ্গে সেখানে পৌঁছালে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ। বাধা দিতে গেলে শুভেন্দুর সঙ্গে তাদের বচসা ও ধস্তাধস্তি হয়। সেই সময় বিরোধী দলনেতাকে হেনস্থা করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। শুভেন্দুর অভিযোগ, পুলিশের এক সাব-ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার তার গায়ে হাত তুলেছেন। আঘাতের ফলে তার হাত দিয়ে রক্ত বের হয়েছে বলে অভিযোগ শুভেন্দুর। পরে বিজেপির এক নেতা অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যান।
শুভেন্দু বলেন, পুলিশ গুন্ডা। গোলাম মোর্তাজা নামে এক সাব-ইন্সপেক্টর হাতে আঁচড়ে দিয়েছে। রাজ্যে কোনও আইনশৃঙ্খলা নেই। পুলিশ-দুষ্কৃতী রাজ চলছে।
এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা দেখা দেয় বেলগাছিয়ায়। বিজেপি নেতাদের বিধ্বস্ত এলাকায় যেতে দেওয়া হয়নি বলে দাবি করেন গেরুয়া শিবিরের কর্তারা। শুভেন্দু এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সমালোচনায় সরব হন।
হাওড়ার বেলগাছিয়ায় বিরোধী দলনেতাকে পুলিশের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ

