বঙ্গবার্তা ব্যুরো,
হাওড়ার বেলগাছিয়া এলাকায় ভাগাড় সমস্যা সমাধানে তৎপর হল কেএমডিএ। মঙ্গলবার তারা এই নিয়ে বৈঠকে বসছে। কত দ্রুত এই সমস্যার সমধান করা যায় তারই উপায় খুঁজতে এই বৈঠক। কেএমডিএর আশা একটা সমাধানের রাস্তা মিলবে।
সোমবার বেলাগাছিয়ার ভাগাড় পরিদর্শন করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানে তাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। তিনি বলেন, রাজ্য সরকার নিজের এখানে ক্ষতিগ্রস্থ মানুষের পুনর্বাসনের ব্যস্থা করবে। তার জন্য জমি চাই। ফাকা জমি খোঁজা হচ্ছে। পুরো প্রক্রিয়া শেষ হতে বছর তিনেক লাগবে বলেও তিনি জানান। ফিরহাদ হাকিম বলেন আমরা জাদু জানিনা। তবে কীভাবে সঠিক পরিকল্পনা করে এগোতে হয় তা জানি। সেইভাবেই সব দিক খতিয়ে দেখে কাজ করা হচ্ছে।
পুরমন্ত্রী বলেন ভাগাড় থেকে যে মিথেন গ্যাস বার হচ্ছে আগে তা বন্ধ করতে হবে। এই গ্যাস মানুষের শরীরের পক্ষে ক্ষতিকর। ভাগাড়ে নতুন করে সার্ভে বা জরিপের কাজও শুরু হয়েছে। তবে, ভাগাড়ের কর্মীদের বক্তব্য বহুদিন পড়ে থাকায় মাটি একেবার শক্ত হয়ে গেছে। এই মাটি ব্যবহারেরও অযোগ্য। যেখানে বর্জ্য জমা হয়েছে সেখান থেকে ট্রাকে করে তা অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। তার ফলে যে ফাঁকা জমি পাওয়া যাবে সেখানেই আগামী দু মাসের মধ্যে প্রসেসিং ইউনিট তৈরির কাজ শুরু হবে।
বেলগাছিয়ায় ভাগাড় সমস্যা মেটাতে বৈঠকে কে এম ডিএ

