Published By Subrata Halder on 2nd April 2025 at 12:43pm
বঙ্গবার্তা ব্যুরো,
সুন্দরবন এলাকায় কুলতলির
কৈলাশ নগরে সৎ বাবার বিরুদ্ধে নাবালিকা মেয়েকে ধর্ষনের অভিযোগ উঠলো। তবে ওই সৎ বাবা মেয়ের উপরে দীর্ঘদিন ধরেই যৌন নিপীড়ন চালিয়ে আসছিলেন। কাউকে জানালে খুনের হুমকি দিয়েছে বাবা। ভয়ে মুখ খোলেনি মেয়ে। গতকাল বিষয়টি জানাজানি হয়। তখনই ওই নাবালিকার মা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত সৎ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের হয়েছে। মেয়েটির মা, নিজের স্বামীর কঠোর শাস্তি দাবি করেছে।

