বঙ্গবার্তা ব্যুরো,
স্থানীয় সময় শনিবার সকালে দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের পাপুয়া নিউ গিনির কাছে শক্তিশালী ৬.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইউএস জিওলজিক্যাল সার্ভে । কেঁপে ওঠে পাপুয়া নিউ গিনির একটি দ্বীপ। ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল পশ্চিম নিউ ব্রিটেন প্রদেশের রাজধানী কিম্বের ১৯৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এই ভূমিকম্পের পরপরই বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়, যার মধ্যে একটি ছিল ৫.৩ মাত্রার ভূমিকম্প।
শনিবার ভোর ৬টা ৪ মিনিটে প্রথম বার কাঁপে পাপুয়া নিউ গিনির নিউ ব্রিটেন দ্বীপ। জানা গেছে ওই দ্বীপের অন্তত ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎস।সমুদ্রে ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের চেয়ে অনেকটা বেড়ে যায়।ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র প্যাসিফিক দ্বীপ রাষ্ট্রটির জন্য সুনামি সতর্কতা জারি করে। বলা হয় নিউ ব্রিটেন দ্বীপে তিন থেকে ন’ফুট পর্যন্ত হতে পারে ঢেউয়ের উচ্চতা। তবে পরে এই সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়।
গত ২৮ মার্চ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মায়ানমারে। রিখটার স্কেলে মায়ানমারের জোড়া কম্পনের মাত্রা ছিল যথাক্রমে ৭.৭ এবং ৬.৭। এর জেরে ভয়ঙ্কর ভাবে কেঁপে ওঠে থাইল্যান্ডের ব্যাঙ্কক। শেষ তথ্য অনুযায়ী ভূমিকম্পে মায়ানমারে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে তিন হাজার ছাড়িয়ে গেছে। এখনও সেখানে চলেছে একের পর এক ‘আফটারশক’। আতঙ্কে রয়েছে মায়ানমারের মানুষ।
এবার ভূমিকম্প পাপুয়া নিউ গিনির কাছে মাত্রা ৬.৯

