সল্টলেকে দুর্ঘটনায় মৃত্যু আইটি কর্মীর

পীযূষ চক্রবর্তী,
সাত সকালেই পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক আইটি কর্মীর। শনিবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে সল্টলেকে। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকায় উত্তেজনা দেখা দেয়। ঘাতক বাসের চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ।
জানা গিয়েছে, এদিন সকালে ওয়েবেল মোড়ে দুর্ঘটনাটি ঘটে। রজনী মাহাতো নামে ওই আইটি কর্মী যুবতী যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই সময় বারাসাত-সাঁতরাগাছি রুটের একটি বাস তাকে ধাক্কা মারে। তার মাথার উপর দিয়ে বাসের চাকা চলে যায়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই যুবতী। সেখানে থাকা আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। দুর্ঘটনার খবর পেয়ে চলে আসে ট্রাফিক পুলিশও। ঘটনাস্থলেই মৃত্যু হয় রজনীর। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়। উত্তেজিত জনতা ধরে ফেলেন বাসের চালক ও খালাসিকে। পরে পুলিশ গিয়ে ওই দুজনকে আটক করে।
ধাপার বাসিন্দা ওই আইটি কর্মীর মৃত্যুতে স্বাভাবিকভাবেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।