বাংলাদেশে বিতর্ক বাড়াল আরাকান আর্মির উৎসব, ইউনূস প্রশাসনকে তোপ জামায়েতের

Arakan Army Intrusion in Bangladesh

Upload By K. Halder at 21th March 2025, 08:35 PM

বঙ্গবার্তা ব্যুরো,
সম্প্রতি বাংলাদেশের বান্দরবান সীমান্তের ১০ কিলোমিটার ভেতরে আরাকান আর্মির সদস্যরা অনুপ্রবেশ করে পাহাড়িদের নিয়ে উৎসবে মেতেছিল।মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী এই সংগঠনের ছবি সোশ্যাল মিডিয়ায় ছয়লাপ হতেই প্রশ্নের মুখে পড়েছে হাসিনা হীন নতুন বাংলাদেশের নিরাপত্তা। এমনকী বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী গত ১৬ ও ১৭ এপ্রিল ইউনিফর্ম ও অস্ত্রধারী আরাকান আর্মি বাংলাদেশের সার্বভৌম সীমা লঙ্ঘন করার’ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।রবিবার বাংলাদেশের গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা জানান।
জামায়াতে ইসলামীর অভিযোগ ইউনিফর্ম ও অস্ত্রধারী আরাকান আর্মি বাংলাদেশের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের রেমাক্রি মুখ এলাকায় অনুপ্রবেশ করে স্থানীয় উপজাতিদের নিয়ে জলকেলি উৎসব পালন করে।অনুষ্ঠানে বাংলাদেশি মারমা ও অন্য স্থানীয় পাহাড়ি সম্প্রদায় ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরাও অংশ নেন। এমনকী ওই অনুষ্ঠানে বিজিবির সদস্যদেরও দেখা যায়।এটা বর্তমান সরকার ও সামরিক বাহিনীর জন্য চরম ব্যর্থতা বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।দেশবাসী এ ব্যাপারে বর্তমান সরকার ও সামরিক বাহিনীর সুস্পষ্ট বক্তব্য জানতে চায় বলে বিবৃতিতে জানতে চাওয়া হয়েছে।