গাজায় ফের ইজরায়েলি বিমান হামলা, ৬২ ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু

Israel Expands Ground Offensive in Gaza, War Resumes

Published By Subrata Halder, 15 May 2025, 06:35 pm

বঙ্গবার্তা ব্যুরো,
গাজায় মধ্যরাতে ১২টি ইজরায়েলি বিমান হামলায় অন্তত ৬২ জন ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই গাজার দক্ষিণ অঞ্চলের শহর খান ইউনিসের বাসিন্দা।
হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দুটো নাগাদ খান ইউনিস থেকে ৫৬ জন, উত্তর গাজার বেইত লাহিয়া থেকে চারজন এবং মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল।
নিহতদের মধ্যে নারী ও শিশুদের
সংখ্যা বেশি।
হামাস মুখপাত্র আরও জানান, খান ইউনিসের ১৩ সদস্যের সামুর পরিবারের কেউ বেঁচে নেই।
গাজার দক্ষিণাঞ্চলে হামলা চালানোর পাশাপাশি উত্তরে অসামরিক নাগরিকদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইজরায়েল।
এরই মধ্যে আংশিকভাবে ধ্বংস হয়ে যাওয়া গাজা সিটির বাসিন্দাদের ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তীব্র হামলা শুরু করার আগে তাদের নিরাপত্তার জন্যই চলে যেতে বলেছিল।
বিশেষভাবে ইসলামিক বিশ্ববিদ্যালয়, আল-শিফা হাসপাতাল এবং তিনটি স্কুল খালি করার কথা বলেছে ইজরায়েল। স্থানীয় কর্তৃপক্ষ এবং সাহায্য কারি সংস্থাগুলি জানিয়েছে, সেখানে হাজার হাজার সাধারণ নাগরিক আশ্রয় নিয়েছে এবং এই এলাকাগুলি থেকে তাদের সরিয়ে নিতে সময় লাগবে। তবে এতে বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা।