Published by Subrata Halder, 16 June 2025, 03:21 p.m.
বঙ্গবার্তা ব্যুরো, অনির্বাণ বৈঠা
রবিবার রাত একটা নাগাদ হঠাৎ আগুন লাগে খিদিরপুর বাজারে।
আগুনের শিখা দেখেই স্থানীয় মানুষ পুলিশ ও দমকলে খবর দেয়। তবে তাদের অভিযোগ তাদের আসতে দেরি হওয়ায় আগুন দাবানলের মত ছড়িয়ে পড়ে। একের পর এক দোকানের প্লাস্টিক ও মজুদ পন্য গ্রাস করে নেয় আগুনের লেলিহান শিখা।
দমকলের ২০ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাতে থাকে। ঘটনাস্থলে আসেন মেয়র ফিরহাদ হাকিম ও দমকল মন্ত্রী সুজিত বসু। প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্বে আসে। তবে বহু দোকান পুড়ে ছাই, ছোট ব্যবসায়ীদের দাবী প্রায় ১৩০০ দোকান পুড়ে গেছে। ঘটনাস্থলে আসেন নগরপাল মনোজ ভার্মা। দমকল মন্ত্রী সুজিত বসু দমকল কর্মীদের দেরিতে আসার অভিযোগ অস্বীকার করেছেন। ঘিঞ্জি এলাকায় গাড়ি ঢুকতে অসুবিধার কথা বলেন তিনি।

