অপারেশন সিঁদুর ভারত লড়েছে তিন দেশের বিরুদ্ধে

স্টোরি ৪ , ছবি- সোশ্যাল মিডিয়া থেকে স্ক্রিনশট

সীমান্তে একজন নয়, তিন প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতকে লড়তে হয়েছে বলে দাবি করেছেন ভারতের উপ-সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং। তিনি বলেন, প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান দৃশ্যমান হলেও নেপথ্যে থেকে চীন ও তুরস্ক তাদের সর্বতোভাবে সাহায্য করেছে।

লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিংয়ের কথায়, চীন একটা বিষয় বুঝতে পেরেছে যে, এখানে তাদের তৈরি অস্ত্রগুলোকে (ভারতের) বিভিন্ন সিস্টেমের বিরুদ্ধে যাচাই করে দেখতে পারবে। তাই এটা তাদের কাছে এক ধরনের পরীক্ষাগারের মতো ছিল। এর বাইরে, তুরস্কও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যা পাকিস্তানকে সাহায্য করেছে। আমরা দেখেছি যে সংঘর্ষের সময় অনেক ধরনের ড্রোন ছিল, সঙ্গে প্রশিক্ষিণপ্রাপ্ত ব্যক্তিও ছিল।

চীন যে স্যাটালাইট ব্যবহার করে সংশ্লিষ্ট সামরিক তথ্য পাকিস্তানকে নিয়মিতভাবে দিয়েছে, সেই বিষয়েও উল্লেখ করেছেন তিনি।তার কথায়, যখন ডিজিএমও পর্যায়ের আলোচনা চলছিল, তখন পাকিস্তান উল্লেখ করেছিল-আমরা জানি যে আপনার অমুক ভেক্টর রেডি রয়েছে এবং যে কোনো পদক্ষেপ নিতে পারে। আমরা আপনাদের সেটা প্রত্যাহার করার অনুরোধ করবো। তার মানে, পাকিস্তান জানত আমদের কাছে এমন ভেক্টর প্রস্তুত আছে যা তাদের ওপর চরমতম আঘাত হানতে পারে।

তার যুক্তি, সেই কারণেই পাকিস্তান যুদ্ধবিরতির প্রস্তাব দেয়।সেই প্রসঙ্গ টেনে রাহুল আর সিং বলেছেন, এটা স্পষ্ট যে তারা চীন থেকে লাইভ ইনপুট পাচ্ছিল। তাই ভবিষ্যতে এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে এবং দ্রুত পদক্ষেপ নিতে হবে।অপারেশন সিন্দুর থেকে শিক্ষণীয় বিষয়গুলো ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন লেফটেন্যান্ট জেনারেল সিং। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কোনোরকম তথ্য আড়াল করেননি তিনি।