ট্রাম্প জেলেনস্কি আলোচনার পরেই, ইউক্রেনে জোরদার হামলা রাশিয়ার

বঙ্গবার্তা ব্যুরো,

রুশ ইউক্রেন সীমান্তে রুশ নৌ বাহিনীর উচ্চ পদস্থ আধিকারিকের মৃত্যুর পর নতুন করে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। এই আবহে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বললেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

শনিবার রাতে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে যে আলোচনা হয়েছে তা আগের সব আলোচনার চেয়ে অনেক বেশি ফলপ্রসূ।

তিনি বলেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এ ক্ষেত্রে সহায়তার আশ্বাস পাওয়ায় তিনি ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জেলেনস্কি বলেন, প্যাট্রিয়ট সিস্টেমই হলো ব্যালিস্টিক হামলা মোকাবিলায় আমাদের মূল প্রতিরক্ষার চাবিকাঠি।

তিনি বলেন , ফোনালাপে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে, যা নিয়ে দু দেশের কর্মকর্তারা ভবিষ্যতে বিস্তারিত কাজ করবেন।

মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, জেলেনস্কির সঙ্গে আমার ভালো কথা হয়েছে। সেটি আশাব্যঞ্জক।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার অসন্তোষ প্রকাশ করে বলেন, রাশিয়া এখনো যুদ্ধবিরতির ব্যাপারে আন্তরিক নয়।

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইউক্রেনের এই সাহায্য প্রয়োজন, তাদের প্রতিরক্ষার জন্য।

রাশিয়া সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিভ সহ বিভিন্ন শহরে বিমান হামলা জোরদার করেছে এবং ট্রাম্প পুতিন টেলিফোনের কয়েক ঘণ্টা পরেই ইউক্রেনে যে ড্রোন হামলা হয়েছে তা আগের সব হামলার চেয়ে অনেক বেশি
জোরালো।