বঙ্গবার্তা ব্যুরো,
শ্রমশ্রী নতুন প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার। প্রতি মাসে পাঁচ হাজার টাকা সংশ্লিষ্ট পরিযায়ী শ্রমিকদের পরিবারকে সাহায্য দেওয়া হবে। যত দিন না ফিরে এসে সে কাজ পায়। এই প্রসঙ্গে, জব কার্ড, স্বাস্থ্য সাথী ও খাদ্য সাথী অন্যান্য প্রকল্পের সুবিধাও দেওয়া হবে। সরকারি স্কুলে পরিযায়ী শ্রমিকের ছেলে মেয়েরা বিনা খরচে পড়ার সুযোগ পাবে।
আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক এই সিদ্ধান্ত গৃহীত হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সাংবাদিক বৈঠকে শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করেন। তিনি বলেন, এই মুহুর্তে মোট ২২ লাখ পরিযায়ী শ্রমিক রয়েছে পশ্চিমবঙ্গের । তাদের জন্য বিকল্প পথ দেখানো হয়েছে। বহু রাজ্যে রয়েছে ডাবল ইঞ্জিন সরকার রয়েছে। বাংলা ভাষাভাষী মানুষকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বর্তমান সময়ে সেই রাজ্যের সরকার নানাভাবে হেনস্থা করছে। চলছে নিপীড়ন ও অত্যাচারের ঘটনা। পরিবার নিয়ে পরিযায়দের বাঁচতে হবে।
তাই রাজ্য সরকার পরিকল্পনা ও নতুন প্রকল্পের সূচনা করছে। এছাড়াও ভিন রাজ্যের দেড় কোটি শ্রমিক পশ্চিমবঙ্গে এই মুহুর্তে কর্মরত।বলে দাবী মুখ্যমন্ত্রীর।

