ঋষি
Published by -Jyotirmay Dutta: Posted 08.08.2026 at 19:15 pm
সত্যানুসরণ,শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
বস্তুবিষয়ক সম্যগদর্শন দ্বারা তন্মননে সকল বিকল্পাত্মক মনের নিবৃত্তি যাঁহাদের হইয়াছে, তাঁহারাই ঋষি।
তাই ঋষি মানেই হচ্ছে দ্রষ্টাপুরুষ। আদর্শের স্বার্থ ও প্রতিষ্ঠায় অনুরাগী হ’য়ে মানুষ যখনই জগতের প্রতি-বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ, সামঞ্জস্য ও সমাধানকে লইয়া বিশ্লেষ ও বিচারের সহিত আদর্শের স্বার্থ ও প্রতিষ্ঠাকে পুষ্ট ও তুষ্ট করার অনুকূল অনুরাগে সবগুলিকে প্রত্যক্ষ ক’রে পরম একত্বে উপনীত হয়, তখনই তাঁহাকে ঋষি বলা যায়।
এই ঋষিই হচ্ছেন আর্যকৃষ্টির প্রধান নায়ক ও শিক্ষক—তাই তাঁরাই গুরু বা আচার্য্য ।

আপ্রাণ আদর্শানুরাগে চিন্তা ও কর্মের ভিতর দিয়ে প্রত্যক্ষ জ্ঞানে বাস্তব অভিব্যক্তিতে পর্য্যবাসিত পরিশীলিত ধী ও মেধাসম্পন্ন, প্রতি-প্রত্যেককে আত্মবৎ বোধকারী এই ঋষিরাই ছিলেন বেদ বা জ্ঞানের জ্যোতিঃ, বাচক ও প্রতীক।
সশ্রদ্ধ বিনয়াবনত ভক্তি, সেবা ও পূজার সহিত এঁদের অনুসরণেই মানুষ এঁদের অন্তর্নিহিত জ্ঞান ও বোধ লাভ ক’রে অপার সার্থকতায় ধন্য ও সার্থক হ’য়ে উঠতে পারে।
তাই ঋষি বাদ দিয়ে যারা ঋষিবাদের উপাসনা করে, তাদের অধিগম্য যা’-কিছু জ্ঞান অন্ধ তমসাকেই সার্থক ক’রে তোলে।

