এ এক অমৃত কথা

মুক্তি

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র

Published by -Jyotirmay Dutta: Posted 01.08.2026 at 19:35 pm

ছবি এ আই দ্বারা নির্মিত এবং নিজস্ব

মনের সর্ব্বপ্রকার গ্রন্থির (সংস্কার বা বৃত্তির) সমাধান বা মোচন হইয়া একে সার্থক হওয়াই মুক্তি।
যখন কোন-একটা অনুরাগ তোমার সমস্ত বৃত্তিগুলিকে_ যাঁতে তুমি অনুরাগাবদ্ধতাঁর স্বার্থপুষ্টি ও প্রতিষ্ঠার নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত হ’য়ে একটা অটুট তৃপ্তি ও সন্দীপনার সহিত একমাত্র তাঁ’তেই সার্থক হ’য়ে বাস্তবভাবে নিরন্তরতা লাভ করেছেঠিক জেনো তখন থেকেই তুমি মুক্তির অধিকারী হয়েছ।


তোমার বৃত্তিগুলি যখন তাদের রং- এ রাঙিয়ে তোমাকে সেই মানুষ করার রকম থেকে বঞ্চিত হ’য়েছে_ আর আদর্শের স্বার্থ প্রতিষ্ঠার আপ্রাণ অনুরাগই যখন তোমার চালনা ও চাহিদার একমাত্র নিয়ন্তা হ’য়ে দাঁড়িয়েছে, তখন মুক্তি তোমার হস্তামলকবৎ_এটা ঠিকই জেনো।