সন্ন্যাস
Published by -Jyotirmay Dutta: Posted 05.08.2026 at 10:42 pm
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
ছবি এ আই দ্বারা নির্মিত
আদর্শে মন সম্যকপ্রকারে ন্যাস্ত করার নাম সন্ন্যাস।আর যখনই মানুষের মন অমনতর আদর্শে সর্ব্বতোভাবে আপ্রান হ’য়ে ওঠে,তখনই তার কথা, কাজ ও চালনা আদর্শের স্বার্থ ও প্রতিষ্ঠার স্বার্থে উদ্দাম চলনায় তাঁরই ইচ্ছা ও চাহিদাকে বাস্তব পরিপূরণে পরিণত করতে অফুরন্ত উন্মাদনায় জীবনীয় হ’তে থাকে।
আর এই-ই হচ্ছে সন্ন্যাসীর প্রকৃত প্রকৃতি।
তোমার মনের সন্ন্যাস হোক_সন্ন্যাসী সেজে মিছামিছি বহুরুপী হ’য়ে ব’সো না।
সত্যানুসরণ (৫৫)শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র

