এ এক অমৃত কথা

মানুষের ভগবান

Published by -Jyotirmay Dutta: Posted 10.08.2026 at 19:15 pm

সত্যানুসরণ, শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র:

ছবি এ আই দ্বারা নির্মিত এবং নিজস্ব

ভগবানকে জানা মানেই সমস্তটাকে বুঝা বা জানা।যাঁহাতে সর্বস্ব বিকাইয়া দিয়াছ তিনিই তোমার ভগবান আর তোমার পরমগুরু।


জগতের সমস্ত ঐশ্বর্য্য _ জানা, ভালোবাসা ও কর্ম যাঁহার ভিতর সহজ উৎসারিত আর যাঁর প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়_ তিনিই মানুষের ভগবান। মানুষের আকাঙ্খিত মঙ্গল তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে থাকে,আর মঙ্গলদাতা তখনই দন্ডিত হন,যখনই দেওয়া মঙ্গলটার অভ্যস্ত সংস্কারের সহিত বিরোধ উপস্থিত হয়_ আর তাই প্রেরিতপুরুষ স্বদেশে কুৎসামন্ডিত হন।
গুরুই ভগবানের সাকার মূর্ত্তি _ আর তিনিই অখন্ড।

সত্যানুসরণ (৫৯)শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র