Upload By K. Halder at 24th April 2025, 05:43PM
বঙ্গবার্তা ব্যুরো,
২৬ হাজার শিক্ষকের চাকরি যাওয়া নিয়ে চরম অনিশ্চয়তার দূর করে ২রা মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে। জানাল মধ্যশিক্ষা পর্ষদ। এস এস সির চাকরিহারা শিক্ষকরা স্কুলে যোগ না দেওয়ায় মাধ্যমিকের ফল ঠিক সময়ে বেরবে কিনা তা নিয়ে সংশয় ছিল। বৃহস্পতিবার পর্ষদের ঘোষণায় আশঙ্কা দূর হল।
কোন ওয়েব সাইটে গিয়ে ফল দেখা যাবে তাও ঘোষণা করা হয়েছে। wbchse.wb.gov.in এ লগ ইন করে রোল নম্বর দিয়ে ফল দেখত হবে। পর্ষদ সূত্রে জানা গেছে প্রাথমিক ভাবে ৩০ শে এপ্রিল ফল প্রকাশ করা হবে বলে ঠিক ছিল।
৩০ শে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, সেই দিন মুখ্যমন্ত্রী সহ প্রশাসনের শীর্ষ কর্তারা ব্যস্ত থাকবেন। তাই ওই দিন মাধ্যমিকের ফল ঘোষণা করা ঠিক হবে না বলে মনে করেন পর্ষদ কর্তারা। সেই পরিপ্রেক্ষিতে স্থির হয় ২রা মে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে।

