বঙ্গবার্তা ব্যুরো,
দেশবাসীর শরীর স্বাস্থের তথ্য তালাশ করতে গিয়ে বেশিরভাগ সময়ে নিজেদের শরীরের খোঁজ নিতে পারেন না ওরা। কিন্তু গণমাধ্যমের কাজের চাপ নিতে হলে সাংবাদিক, অবর সম্পাদক সকলকেই সুস্থ থাকার প্রয়োজন।
তাই তাদের স্বাস্থ্য পরীক্ষার সুযোগ দিতে প্রেস ক্লাবে এদিন
স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়।
৭৫ জনের বেশি ক্লাব সদস্য সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের ইসিজি ,ফুসফুস, কানের শ্রবণ শক্তির পরীক্ষা, হাড়ের ঘনত্ব মাপা, রক্ত চাপের তথা ব্লাড প্রেসার চেক আপ ইত্যাদি পরীক্ষা করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এই উপলক্ষে এক আলোচনাসভার আয়োজন করা হয়, বক্তব্য রাখেন চিকিৎসক সোমব্রত রায় সহ অনেকে। সোমব্রত রায় বলেন, প্রচার মাধ্যমের প্রতিনিধিদের কাজের তাগিদে ব্যস্ত থাকতে হয়। তাই শরীর ফিট রাখতেই হবে। স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরী।
এদিন চিকিৎসকদের তরফে দেওয়া হয়২৪ ঘন্টার জন্য প্রিভিলেজ কার্ড। ৭ দিন এর সুবিধা মিলবে। একজন রিলেশনশিপ অফিসার প্রেস ক্লাবে নিয়োগ করা হতে চলেছে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
কলকাতা প্রেস ক্লাবে গণমাধ্যম কর্মীদের স্বাস্থ্য শিবির

