রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সর্বোচ্চ গুরুত্ব নতুন মুখ্যমন্ত্রীর

বঙ্গবার্তা নিউজ ডেস্ক,কলকাতা:

ছবি -সমাজ মাধ্যম

Published by -Jyotirmay Dutta: Posted May 09.05.2026 at 19:01pm

শপথের পর সোমবার প্রথম কাজের দিন রাজ্য ও কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকেল পাঁচটায় নবান্ন সভাঘরে রাজ্য ও কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে প্রথম মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী। পুরোদমে কাজে নেমে পড়লেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।


ক্ষমতায় আসার আগেই শুভেন্দু অধিকারী নির্বাচনী প্রচারে বার্তা দিয়েছিলেন, রাজ্যের আইন-শৃঙ্খলার আমূল পরিবর্তনই হবে তার সরকারের অগ্রাধিকার। সেই লক্ষ্যেই দায়িত্বভার গ্রহণের পর সোমবারেই পুলিশের সর্বোচ্চ স্তরের কর্তাদের তলব করেছেন তিনি। উপস্থিত থাকবেন, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার-সহ রাজ্যের বিভিন্ন জোনের উচ্চপদস্থ আধিকারিকেরা। পুলিশের উপরতলার অফিসার সূত্রের খবর, তৃণমূল সরকারের আমলে কলকাতা ও রাজ্য পুলিশের মনোবল তলানিতে এসে ঠেকেছিল।

যার প্রমাণ নাগরিক আন্দোলনের চাপে সরতে হয়েছিল কলকাতার নগরপাল বিনীত গোয়েল কে। তিলজলা থানার ওসি কে গ্রেফতার হতে হয়েছিল। তাছাড়া পুলিশের মহা নির্দেশক কে মদ্যপ অবস্থায় ফোন করে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের হুমকি, বা পুলিশ অফিসারকে মা মাসি তুলে গালাগালি দেওয়া ও রাজীব কুমারের চুপ করে অনুব্রতর কথা শোনা। এই সব ঘটনা পুলিশ মহলেও অসন্তোষের সৃষ্টি করেছিল। ক্ষোভের আগুন যে এবারের ভোটেও পড়েছে তা নিশ্চিত।

তাছাড়া ভোটের পর যে ভাবে হিংসা ছড়াচ্ছে তার পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টি কড়া হাতে দমন করতে চান নতুন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তৃণমূল জমানায় খুন হওয়া বিজেপি কর্মীদের তদন্ত দ্রুত করার নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য বারুইপুরে খুন হওয়া বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে আজ শপথের আগে দেখা করেন প্রধানমন্ত্রী। তাই এই পুরোনো সব কেস গুলি যে গতি পাবে সেই বিষয়টিও রাখতে পারেন মুখ্যমন্ত্রী। পুলিশ ও চায় দলদাসের তকমা উঠিয়ে মাথা উঁচু করে আইন শৃঙ্খলা বজায় রাখার কাজ করতে