বঙ্গবার্তা ব্যুরো,
পিছু হঠল ওড়িশা সরকার। ওড়িশার আইন মন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দ্রন জানিয়েছেন নবকলেবরে উদ্বৃত্ত হওয়া নিম কাঠ দিয়ে দিঘার জগন্নাথ দেবের মূর্তি তৈরি হয়নি। নিমকাঠ ইস্যুতে নিজেদের মিথ্যা অভিযোগ স্বীকার করলেও মন্ত্রী মশাই এখন ‘ধাম’ শব্দ ব্যবহার নিয়ে আপত্তি জারি রাখছেন।
দিঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের পর থেকেই এই নিয়ে গলা ফাটিয়ে বিরোধ করছিলেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এমনকি মমতাকে নিমকাঠ চোর বলতেও দ্বিধা করেননি। এখন যখন ওড়িশা সরকার জানিয়ে দিয়েছে পুরীর মন্দিরের নিম কাঠ দিঘার জগন্নাথ তৈরিতে ব্যবহার করা হয়নি, তখন শুভেন্দু অধিকারীও চুপ করে গেছেন।
ওড়িশায় জগন্নাথ মন্দিরের এই নিমকাঠ নিয়ে কম গোলমাল হয়নি। পুরীর যে সেবাইত এখানে জগন্নাথ দেবের প্রতিষ্ঠার কাজে প্রথম থেকে ছিলেন তাকে শো কজ পর্যন্ত করা হয়। সেই রাজেশ দ্বৈতাপতির বিরুদ্ধেও কুরুচিকর মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। তাকে আরো সমস্যায় ফেলে দেন পুরীর আর এক সেবাইত, যাকে তিনি নিজের সনাতনী সভায় নিয়ে এসেছিলেন। তিনি রাজেশ দ্বৈতাপতির পাশে দাড়িয়েছেন।
ওড়িশার মন্ত্রী হরিচন্দ্রন এখন বলছেন তারা পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করবেন দিঘার মন্দিরের সঙ্গে যেন ধাম শব্দ ব্যবহার না করা হয়। এদিকে ওড়িশার মন্ত্রীর বক্তব্য শোনার পর সুতির সভা থেকে জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন বদনাম কেন করলেন? বাংলায় কি নিমগাছ নেই ? অভিযোগ করার আগে একবার ভাবা উচিত ছিল কার বিরুদ্ধে অভিযোগ করছেন।
দেবতা নিয়ে এমন কুরুচিকর রাজনীতি করাও অনুচিত বলে তিনি মন্তব্য করেছেন আগেই।
পুরীর জগন্নাথের কাঠ দিয়ে হয়নি দীঘার জগন্নাথ মানল ওড়িশা সরকার,জয় মমতার

