বক্স অফিসে ঝড় ব্লকবাস্টারের পথে রেইড-২

Published By Subrata Halder, 06 May 2025, 08:32 pm

বঙ্গবার্তা ব্যুরো,
বলিউড তারকা অজয় দেবগনের রেইড-২ হিট। ১ লা মে মুক্তি পাওয়ার দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি। অভিনয় নিয়ে দর্শক ও সমালোচকদের কাছ থেকে দারুণ সাড়াও পাচ্ছেন অজয়। সাসপেন্স ও থ্রিলারে ভরপুর এই হিন্দী সিনেমা মুক্তির চতুর্থ দিন রোবিবারেও ভালো আয় করেছে।
স্যাকনিল্কের সর্বশেষ তথ্য অনুসারে, এক দিনে সিনেমাটি আয় করেছে ২১.৫০ কোটি টাকা। বাংলাদেশি মুদ্রায় ৩১ কোটি টাকারও বেশ
১২০ কোটি রুপির বাজেটে তৈরি সিনেমাটি মাত্র চার দিনে খরচের অর্ধেক টাকা উঠিয়ে ফেলেছে। সামনের দিনগুলোতে সিনেমাটি আরও ভালো ব্যবসা করবে বলে আশা করছেন ভারতের চলচ্চিত্র
সমালোচকদের।
১ লা, মে মুক্তির প্রথম দিনে আয় ছিল ১৯.২৫ কোটি, দ্বিতীয় দিন আয় ১২ কোটি, তৃতীয় দিন ১৮ কোটি ও চতুর্থ দিন আয় ২১.৫০ কোটি।
এখন পর্যন্ত চারদিনে রেইড ২ সিনেমার আয় দাঁড়িয়েছে ৭০.৭৫ কোটি টাকা।
রেইড ২ সিনেমার গল্প একটি সত্য ঘটনা অবলম্বনে লেখা। কাহিনি একটি চাঞ্চল্যকর ইনকাম ট্যাক্স রেইডের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সিনেমায় অজয় দেবগন একজন সৎ ও দ্রুত কাজ করার ক্ষমতা সম্পন্ন ইনকাম ট্যাক্স অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। তিনি একজন শক্তিশালী ও দাপুটে রাজনীতিবিদ দাদা মনোহর ভাইয়ের দুর্গে অভিযান চালান।
ছবিতে রীতেশ দেশমুখ নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন। তবে এ চরিত্রে দারুণ অভিনয় করেছেন রীতেশ। অন্যদিকে বাণী কাপুর অজয় দেবগনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন।
সিনেমাটি পরিচালনা করেছেন রাজকুমার গুপ্ত। তিনি এর আগে রেইডের মতো বাস্তব ঘটনার উপর ভিত্তি করে সিনেমা করেছেন। প্রযোজক ভূষণ কুমার, কৃষ্ণ কুমার এবং অভিষেক পাঠক, যারা টি-সিরিজ ও প্যানোরামা স্টুডিওসের সঙ্গে একত্রে এই ছবি প্রযোজনা করেছেন।