Published by Subrata Halder, 20 June 2025, 11:26 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
হাসপাতাল থেকে ছাড়া পেলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। গতকাল বৃহস্পতিবার ক্লাব জানিয়েছে, তীব্র গ্যাস্ট্রো এন্ট্রেটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় ফরাসি তারকা।
অসুস্থতার কারণে গত বুধবার মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে আল হিলালের বিপক্ষে ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়ালের ১-১ গোলে ড্রয়ের ম্যাচে অনুপস্থিত ছিলেন এমবাপে। এমনকি গত কয়েক দিন ধরে অনুশীলন থেকেও বিরত রয়েছে।
এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ বলেছে, ‘কিলিয়ান এমবাপে আজ বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং রিয়াল মাদ্রিদ ক্যাম্পে ফিরে এসেছেন।
তবে চিকিৎসা চলবে।
গত মরশুমে রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ টি গোল করেন এমবাপে। যদিও এটি রিয়ালের জন্য হতাশাজনক মরশুম ছিল। ফরাসি তারকার প্রথম মরশুমে কোনো বড় ট্রফি জিততে পারেনি রিয়াল।

