খেলা চলাকালীন ছয় হাঁকিয়ে পিচে বসেই ঢলে পড়লেন মৃত্যুতে

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ক্রিকেট খেলার মাঠে এক করুন পরিণত তরুণ ক্রিকেটারদের। ব্যাট হাতে ছয় মারার পরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন কিশোর ব্যাটসম্যান। মৃত ক্রিকেটারের নাম হরজিৎ সিং।ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের ফিরোজপুরে। স্থানীয় ডিএভি স্কুল মাঠে ব্যাটিং করার সময়ই মাঠে মৃত্যু হল তার।

ভাইরাল ভিডিওয় দেখা যায়, ম্যাচে বিরাট ছয় মারলেন তারপর হাঁটতে হাঁটতে পিচের মাঝখানে যান। সতীর্থ ক্রিকেটারও এগিয়ে আসেন তার দিকে। আচমকাই মাটিতে বসে পড়েন হরজিৎ সিং। প্রথমে মনে হয়েছিল, যেন ব্যাটে ভর দিয়ে একটু জিরিয়ে নিচ্ছেন। কিন্তু বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরও না উঠায় সন্দেহ হয় সতীর্থের । অচৈতন্য অবস্থায় যখন তোলা হয়, সব চেষ্টা ব্যর্থ হয়। আর জ্ঞান ফেরেনি হারজিতের।

সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল ভিডিও ভিডিও দেখে অনেকেই শোকপ্রকাশ করছেন।
নেহাতই পাড়ার খেলা হওয়ায় চিকিৎসার কোনও ব্যবস্থা বা অ্যাম্বুল্যান্সও ছিল না। ফলে হরজিৎকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। যার ফলে মাঠেই এভাবে মৃত্যু হল। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে, জানিয়েছেন চিকিৎসকরা।

২০২৪ সালে জুন মাসে এমনই এক ঘটনা ঘটে মুম্বাইয়ে। ৪২ বছর বয়সি এক ক্রিকেটার একই ভাবে প্রাণ হারিয়েছিলেন রাম গণেশ তিওয়ারি নামে এক ক্রিকেটার। একটি ফার্মহাউসে তার নিজের কোম্পানির তরফে একটি ম্যাচ আয়োজন করা হয়েছিল। সেই ম্যাচেও একই ভাবে প্রাণ গিয়েছিল ওই ক্রিকেটারের।