কসবা কাণ্ডে মত বদল মদনের, চান দোষীদের কড়া শাস্তি:

বঙ্গবার্তা ব্যুরো,

ছবি- সোশ্যাল মিডিয়া থেকে স্ক্রিনশট

কসবা গণধর্ষণের ঘটনায় বিতর্কিত মন্তব্য করে ক্ষোভের মুখে পড়েছিলেন শাসকদলের কামারহাটির বিধায়ক মদন মিত্র। দলের পক্ষ থেকে শোকজ করা হয় তাকে। একদিন পরেই লিখিত ভাবে ক্ষমা চান দলের রাজ্য সভাপতির কাছে। মন্তব্যের জন্য অনুতপ্ত ও ক্ষমা প্রার্থী বলে উল্লেখ করেন।

কিন্তু আজ কলকাতা হাইকোর্টে অন্য কথা শোনা গেল তার মুখে। কসবার ঘটনা প্রসঙ্গে, তিনি বলেন এই ঘটনায় দোষীদের সর্বোচ্চ সাজা চান তিনি। নির্যাতিতার পরিবার যা চাইছে সেটাই যেন হয়। মেয়েটির পরিবার যেন ন্যায্য বিচার পায়।