বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
ভারতীয় পুরুষ ফুটবল দলের কোচের জন্য বিজ্ঞাপণ দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কে হবেন ভারতীয় দলের কোচ তা নিয়ে প্রবল চর্চা চলছে। শোনা যাচ্ছে, ‘মেন ইন ব্লু’র কোচ হিসেবে যদি কোনও ভারতীয় দায়িত্ব নেন, সেক্ষেত্রে এগিয়ে সঞ্জয় সেন এবং খালিদ জামিলের নাম। খালিদ জামিলের সাফল্য যথেষ্ট ঈর্ষণীয়। আই লিগ থেকে আইএসএল, সব ক্ষেত্রেই সাফল্য পেয়েছেন তিনি। সঞ্জয় সেনও ভারতীয় ফুটবলে অন্যতম সফল কোচ।
বিদেশিদের মধ্যে জল্পনায় রয়েছে ভ্যান ভুকোমানোভিচ, অ্যাশলে ওয়েস্টউড, পার্ক হ্যাং-সিও, সার্জিও লোবেরার নামও। একাধিক শর্তাবলী পূরণ করতে হবে ফুটবলারদের উন্নয়নের ব্যাপারে তাঁর দক্ষতা পরীক্ষা করা হবে। ক্রীড়া বিজ্ঞান, প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে কতটা উন্নতমানের সেটাও দেখা হবে। এককথায় আধুনিক ফুটবলের খুঁটিনাটি ফুটবলারদের উপর তিনি কীভাবে প্রয়োগ করবেন, দেখা হবে সেসব। অর্থাৎ নানান দিক খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেবে এআইএফএফ।
বিজ্ঞতিতে জানানো হয়েছে, ফেডারেশনের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন ইচ্ছুক কোচরা। কোচের পদের জন্য আবেদন করা ব্যক্তিকে ফেডারেশনের সেক্রেটারি জেনারেল এবং টেকনিক্যাল কমিটির কাছে রিপোর্ট করতে হবে।
ভারতীয় পুরুষ দলের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মানোলোকে।।বুধবারই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের একজিকিউটিভ কমিটি মানোলোর সিদ্ধান্তকে নেন মানোলো এবার এফসি গোয়ার কোচের দায়িত্বে থাকবেন।এখন দেখার ভারতের পরবর্তী কোচ কে হন।
এদিকে এএফসি মহিলা এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে শনিবার থাইল্যান্ডের বিরুদ্ধে কার্যত ফাইনাল ম্যাচ খেলতে নামছে ভারতীয় মহিলা দল। গ্রুপ ‘বি’-এর এই ম্যাচে যে দল জিতবে তারাই এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। মঙ্গোলিয়াকে ১৩-০, তিমুর লেস্তেকে ৪-০ এবং ইরাককে ৫-০ গোলে হারিয়েছে ‘ব্লু টাইগ্রেস’রা। তিন ম্যাচে ২২টি গোল করেও ভারত নিশ্চিত নয় এশিয়ান কাপে অংশগ্রহণ করতে পারবে কিনা।

