বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
চলতি বছরের শুরু থেকেই চাহাল ও ধনশ্রীর বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। অবশেষে তাদের বিবাহ বিচ্ছেদ হয় । জানা গিয়েছে, খোরপোশ বাবদ ৪.৭৫ কোটি টাকা দিয়েছেন চাহাল। ধনশ্রী একজন চিকিৎসক এবং প্রশিক্ষিত নৃত্যশিল্পী। ধনশ্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকেই আরজে মাহভাশের সঙ্গে একাধিকবার প্রকাশ্যে দেখা গিয়েছে চাহালকে।
কপিল শর্মার শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে
চাহাল, গৌতম গম্ভীর, ঋষভ পন্ত, অভিষেক শর্মারা উপস্থিত হয়েছিলেন । সেখানে চাহাল এমন কিছু বলেছেন, যা থেকে নিশ্চিত হয়ে গেছে তিনি নতুন সম্পর্কে জড়িয়েছেন এখন তার জীবনে ধনশ্রী অতীত।
এই অনুষ্ঠানে চাহালকে নিয়ে প্রথম থেকেই মজা শুরু হয়। সঞ্চালক
কপিল মজার ছলে বলেন, চাহাল এত পাতলা যে, ওজন বাড়ে না, ভাগ্যবান!সঙ্গে সঙ্গে সিধু পাজি যোগ করেন, ছোট তীর, ঘায়েল করে দেয় গম্ভীর! চারটে উইকেট তো নেবেই।
নিজের জীবনের প্রেম নিয়ে প্রশ্ন উঠতেই
কোনো লুকোছাপার চেষ্টাই করলেন না চাহাল। বরং পালটা গুগলি ছেড়ে বলে উঠলেন, ‘ভারত ৪ মাস আগেই জেনে গিয়েছে।’
কেউ ভাবেননি, চাহাল এমন ভাবে সরাসরি আরজে মাহবাশের সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করে নেবেন।
চাহালের এই বক্তব্য শুনে ওখানেও সবাই বেশ অবাক হয়। আর ভিডিও ভাইরাল হতেই অনুরাগীরা মন্তব্য করছেন যে, চাহাল কি তবে তাঁর নতুন সম্পর্কে শিলমোহর দিলেন।

