ম্যাঞ্চেস্টারে দুরন্ত শতরান গিলের, নজির ভারত অধিনায়কের

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি-বিসিসিআই ফেসবুক পেজ

ম্যাঞ্চেস্টারে দুরন্ত ব্যাটিং করলেন শুভমান গিল। ১০৩ রানে আউট হলেন গিল। জোর্ফা আর্চারের বল-এ জেমি স্মিথের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ানে ফিরে যান ভারত অধিনায়ক। ২৫ বছর বয়সী এই পঞ্জাবের ভূমিপুত্র কে এল রাহুলের সঙ্গে মিলে পঞ্চম দিনের ইনিংসে জোরদার জুটি বাঁধেন। ভারতের স্কোর ০ রানে ২ উইকেট পতনের পর থেকে তাঁরা ভারতের হয়ে ইনিংসকে ধরে রাখেন।

৩৫ বছর পর ম্যাঞ্চেস্টারে ভারতীয় হিসাবে টেস্টে শতরান করলেন গিল। সিরিজের চতুর্থ শতরান করেছেন ভারত অধিনায়ক। বিশ্বের তৃতীয় টেস্ট অধিনায়ক হিসাবে এক টেস্ট সিরিজ়ে চারটি শতরান করলেন তিনি। তার আগেই একটি টেস্ট সিরিজে ৭০০ রান করার মাইলফলক স্পর্শ করেছেন তিনি।ভারতের প্রথম অধিনায়ক হিসাবে বিদেশের মাটিতে টেস্ট সিরিজে ৭০০-র বেশি রান করার নজির গড়লেন গিল।

৭০০ রানের সৌজন্যে স্যর ডন ব্র্যাডম্যান (দু’বার), স্যর গারফিল্ড সোবার্স, গ্রেগ চ্যাপেল, সুনীল গাভাসকর (দু’বার), গ্রেম স্মিথদের মতো তারকাদের পাশে বসেছে তাঁর নাম। আর ঘরের মাঠ বা বাইরে মিলিয়ে গাভাসকর ও যশস্বী জয়সওয়ালের পর তৃতীয় ভারতীয় হিসেবে ৭০০ রান করলেন তিনি। বিশ্বের তৃতীয় টেস্ট অধিনায়ক হিসাবে এক টেস্ট সিরিজ়ে চারটি শতরান করলেন তিনি।

চলতি সিরিজ়ে শুবমান গিলের রান এখন ৬৯৭ আর কেএল রাহুলের রান ৫০৮। এরআগে সুনীল গাভাসকর (৭৭৪) ও দিলীপ সরদেশাই (৬৪২) জুটি ৫০০ বা তার বেশি রানের পার্টনারশিপ তৈরি করেছিলেন, এবার সেই নজির স্থাপন করলেন গিল এবং রাহুল জুটি।